হামজা-জামাল একাদশে, শমিত-কিউবাকে বেঞ্চে রেখে নামছে বাংলাদেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

কিউবা মিচেল প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তাঁকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা এমনিতেই কম ছিল। ওদিকে শমিত সোম সোমবার কানাডায় ক্যাভালরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে খেলেছেন, গতকাল দেশে এসে পৌঁছেছেন। দলের সঙ্গে অনুশীলন সেভাবে হয়নি, লম্বা বিমানযাত্রার ধকলও ছিল, সব মিলিয়েই হয়তো তাঁকে একাদশে রাখা হয়নি।

তবে নেপালের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া প্রীতি ম্যাচে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা একাদশে রেখেছেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, জায়ান আহমেদদের।

একাদশ দেখে ধারণা করে নেওয়া যায়, কাবরেরার বহুল পরীক্ষিত ৪-১-২-১-২ ছকে মিড ব্লকে দুই ইনসাইড ফরোয়ার্ড রেখেই খেলবে বাংলাদেশ। মাঝমাঠে হামজার দুই পাশে দুই সোহেল রানা – সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র। তাঁদের সামনে, দুই ফরোয়ার্ডের পেছনে দেখা যেতে পারে জামাল ভুঁইয়াকে। একাদশে অনেকটা অনিয়মিত হয়ে পড়ার আগে ২০২৩ সালে তাঁকে ‘লিঙ্কম্যান’ ভূমিকায় রেখেই দারুণ খেলেছিল বাংলাদেশ।

দুই ফরোয়ার্ড হিসেবে থাকছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। রক্ষণে দুই সেন্টারব্যাক তারিক কাজী ও তপু বর্মনের সঙ্গে আছে সাদ উদ্দীন ও জায়ান আহমেদের নাম। সাধারণত ডান পায়ের সাদকে লেফটব্যাকে খেলান কাবরেরা, তবে আজ জায়ান একাদশে আছেন দেখে ধরে নেওয়া যায়, সাদ রাইটব্যাক হিসেবেই খেলতে পারেন।

বেঞ্চে শমিত-কিউবার পাশাপাশি থাকছেন শ্রাবণ, শাকিল, তপু, হৃদয়, আল আমিন, ইমন, সুজন, তাজ, আরমান, কাজেম, ওমর ও মোরশেদ।

 

বাংলাদেশের একাদশ:

গোলকিপার: মিতুল মারমা

ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা (সিনিয়র)

ফরোয়ার্ড: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ।

আসিয়ান কাপের দুই ম্যাচ শেষে দুটি সমস্যা ধরা পড়েছে কোচের চোখে। ডুলির মতে, জাতীয় দলের গোল করার দুর্বলতা আছে। আর এই দুর্বলতার পেছনে দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতিকে দায়ী...
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করেছেন তারিক কাজি-সাদ...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর