সতীর্থকে চড় মেরে দেখলেন লাল কার্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

ম্যাচের তখন সবে ১০ মিনিট পেরিয়েছে। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এভারটনের বিপক্ষে ডানপ্রান্ত ধরে দারুণ এক আক্রমণে উঠেছিলেন ব্রায়ান এমবেউমো। কিন্তু এভারটন ডিফেন্সে ক্যামেরুন তারকার প্রচেষ্টা প্রতিহত হয়।

এরপরও সুযোগ পায় ম্যান ইউনাইটেড। এভারটন মিডফিল্ডার ইদ্রিসা গানা গ্যেয়ে নীচে নেমে বল কেড়ে নিয়ে পাশে দাঁড়ানো মাইকেল কিনকে দেন ক্লিয়ার করার জন্য। কিন্তু কিন ঠাঁয় দাঁড়িয়ে থাকেন নিজের জায়গায়। এই সুযোগে শট নিয়েছিলেন ব্রুনো ফের্নান্দেস। ম্যান ইউনাইটেডের পর্তুগিজ তারকার শটটি লক্ষ্যভ্রষ্ট ছিল বলে সে যাত্রায় বেঁচে যায় এভারটন।

কিন্তু বল ক্লিয়ার না করায় কিনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হতে থাকে গ্যেয়ের। মেজাজ হারিয়ে একপর্যায়ে কিনকে চড় মেরে বসেন গ্যেয়ে। এতে রেফারি লাল কার্ড দেখান সেনেগাল মিডফিল্ডারকে। ম্যাচের ১৩ মিনিটেই ১০ জনে পরিণত হয়ে পড়ে এভারটন। কিন্তু একজন বেশি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগাতে পারেনি ম্যান ইউনাইটেড। ম্যাচটা ১-০ ব্যবধানে হেরেছে রুবেন আমোরিমের দল। হারার পর ইউনাইটেড কোচ পুরোনো কথাই আবার নতুন করে শুনিয়েছেন, তাঁর দল প্রিমিয়ার লিগে লড়াই করার মতো অবস্থায় নেই!

গতকাল ১০ জনে পরিণত হওয়ার পরও হাল ছাড়েনি এভারটন। ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় দুজনকে ড্রিবল করে বক্সের ঠিক লাইন থেকে কোনাকুনি শটে ম্যান ইউনাইটেডের জালে বল জড়ান কিয়েরনান ডেউসবারি হল। এ গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ম্যান ইউনাইটেড অবশ্য ম্যাচে ফিরতে চেষ্টা কম চালায়নি। কিন্তু এভারটনের জমাট রক্ষণ ভাঙতে পারলেও গোলপোস্টের নিচে পিকফোর্ড বাধা পেরোতে পারেননি ফের্নান্দেস-এমবেউমোরা। ম্যাচে অন্তত ৬টি দুর্দান্ত সেভ করে এভারটনের জাল অক্ষত রাখেন পিকফোর্ড। তাতে ২০১৩ সালের পর প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমবারের মতো জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন।

মজার বিষয়, এক যুগ আগে ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠে হারানোর ম্যাচে রেড ডেভিলদের কোচ ছিলেন ডেভিড ময়েস। ৬২ বছর বয়সী স্কটিশ কোচ এখন এভারটনের ডাগআউট সামলাচ্ছেন!

এদিকে গতকালের হারের পর ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১০-এ আছে ইউনাইটেড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ১১তে এভারটন।

গত মৌসুমে ১৫তম হয়ে মৌসুম শেষ করেছিল ম্যান ইউনাইটেড। এবারও তেমন কিছু হতে পারে বলে আশঙ্কা করছেন দলটির কোচ। সঙ্গে এটাও জানিয়েছেন, তাঁর দল শীর্ষ পর্যায়ে লড়াই করার মতো অবস্থায় নেই।

ম্যাচ শেষে আমোরিম বলেছেন, ‘আমরা শীর্ষস্থানের জন্য লড়াই করার মতো অবস্থায় নেই। এমনকি শীর্ষস্থানের আশে-পাশে থাকার মতো অবস্থাতেও নেই। গত পাঁচ সপ্তাহ ধরে সবাই আমাদের উন্নতির কথা বলছে। কিন্তু আমি সবসময় একই কথা বলছি, এই ক্লাবের যেখানে থাকার কথা, আমরা এখনো সেই মানের কাছাকাছি অবস্থানেও নেই।’

গত মৌসুমের দুঃস্মৃতি মনে করিয়ে আমোরিম বলেন, ‘গত মৌসুমে আমরা যে অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলাম, তেমন ভয়টাই পাচ্ছি। এটাই আমার সবেচেয়ে বড় চিন্তা।’

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর