গত ১৫ বছরে এমন হতাশার বছর আর কাটেনি তাঁর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম

গতকাল মঙ্গলবারের আগে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে খেলা ১০ ম্যাচেই জিতেছে আল নাসর। কিন্তু জয়ের ধারা অব্যাহত রেখে বছর শেষ করতে পারেনি জর্জ জেসুসের দল। বছরের শেষ ম্যাচে গতকাল আল ইত্তিফাকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে নাসর।

নাসরের পয়েন্ট খোয়ানোর ম্যাচে ‘ব্যতিক্রমী’ একটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সের শট রোনালদোর পিঠে লেগে দিক বদলে ইত্তিফাকের জালে জড়ায়। তাতে স্কোরশিটে গোলের পাশে নাম ওঠে রোনালদোরই। এই গোলের আগে নিজেও একটি গোল করেছেন ফেলিক্স। তবে ইত্তিফাকের সাবেক লিভারপুল তারকা জর্জিনিও ভাইনালদুমের জোড়া গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

এতে নাসরের টানা জয়ের ধারা থেমে যায় ১০ ম্যাচে। দলের হতাশার দিনে ১৫ বছর পর একটা হতাশা নিয়ে বছর শেষ করলেন রোনালদো। টানা দেড় দশক পর হ্যাটট্রিক উদযাপন ছাড়া বছর শেষ করছেন ৪০ বছর বয়সী এ মহাতারকা।

এর আগে রোনালদো সর্বশেষ হ্যাটট্রিক ছাড়া কোনো ক্যালেন্ডার ইয়ার কাটিয়েছেন ২০০৯ সালে। এরপর ২০১০ থেকে ২০২৪- টানা ১৫ বছরই অন্তত একটি করে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ সুপারস্টার। কিন্তু চলতি বছর সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না রোনালদো।

তাই বলে চলতি বছরটা খুব খারাপ কাটেনি ৪০ বছর বয়সী এ মহাতারকার। ইত্তিফাকের বিপক্ষে ম্যাচের গোলটিসহ চলতি বছর খেলা ৪৬ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৪১টি! সেই সঙ্গে আরও ৪টি গোলে অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ কিংবদন্তি। ক্যারিয়ারে ১০০০ গোলের লক্ষ্যে এগিয়ে চলা রোনালদো এ পর্যন্ত গোল করলেন ৯৫৭টি (১২৯৮ ম্যাচ)।

অন্যদিকে গতকালের গতকালের ড্র-তেও প্রো লিগের শীর্ষেই আছে আল নাসর। ১১ ম্যাচ শেষে জেসুসের দলের পয়েন্ট ৩১। দুইয়ে থাকা আল তাইউনের (১১ ম্যাচে ২৮ পয়েন্ট) চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে নাসর। আর নাসরের গতকালের প্রতিপক্ষ সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে। 

তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
রোববার (১৯ জুলাই) আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ফুটবলের বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপ সেরা লুইস দে লা...
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর