গোলের সহজ সুযোগ মিস, হতাশায় বছর শুরু রোনালদোর

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

ম্যাচের তখন ৬১ মিনিটের খেলা চলছে। সৌদি প্রো লিগে আহলির বিপক্ষে ম্যাচে আল নাসর ৩-২ গোলে পিছিয়ে। এমন পরিস্থিতিতে ম্যাচে ফেরার সহজ সুযোগ পেয়েছিল নাসর। ডানপ্রান্ত থেকে দারুণ এক ক্রসে আল আহলি বক্সের ভেতর বল পাঠান জোয়াও ফেলিক্স। সেই ক্রস খুঁজে নিয়েছিল রোনালদোর পা। সামনে শুধু আহলি গোলকিপার আবদুল রহমান আল সানবি।

কিন্তু আহলি গোলকিপারকে একা পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি রোনালদো। সুযোগ কাজে লাগানো তো দূরের কথা, ফেলিক্সের দেওয়া বলটাই ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি। আর তাতে যা হওয়ার তাই হয়েছে। রোনালদো বল তুলে দিয়েছেন আল সানবির হাতে।

রোনালদোর এমন সহজ সুযোগ হাতছাড়া করার পর আর ম্যাচে ফিরতে পারেনি আল নাসর। শেষ পর্যন্ত নাসর ম্যাচটা হেরেছে ৩-২ ব্যবধানে। চলতি মৌসুমে প্রো লিগে এই প্রথম হারল নাসর।

অথচ প্রো লিগে এবারের মৌসুমে নাসরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মৌসুমের প্রথম ১০ ম্যাচই জিতেছিল জর্জ জেসুসের দল। সৌদি প্রো লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে এমন কীর্তি গড়েছিল নাসর। গত মঙ্গলবার ১১তম ম্যাচে এসে জয়ের ধারা ভাঙে নাসরের। গত বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেন রোনালদোরা। ওই ম্যাচে তবু ১ পয়েন্ট পেয়েছিল নাসর। কিন্তু গতকাল নতুন বছরের প্রথম ম্যাচে রোনালদোরা মাঠ ছাড়েন হারের হতাশা নিয়ে।

রোনালদোর হতাশার দিনে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন আল আহলির ইভান টনি। জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেছেন ইংলিশ ফরোয়ার্ড। অন্যদিকে আল নাসরের হয়ে দুটি গোলই করেছেন আবদুলেলাহ আল আমরি।

পাঁচ গোলের থ্রিলারের ম্যাচে উত্তেজনার পারদ শীর্ষে উঠেছিল ম্যাচের যোগ করা সময়েও। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় জোয়াও ফেলিক্সকে ঘুসি মেরে লাল কার্ড দেখেন আল আহলির আলি মাজরাশি। এর একটু পরে সালেহ আবু আল শামাতকে ফাউল করে লাল কার্ড দেখেন আল নাসরের নওয়াফ আল বউশাইল।

দুই দলই দশ জনে পরিণত হওয়ার পর শেষ দিকে অবশ্য গোলের সুযোগ পেয়েছিল নাসর। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি জর্জ জেসুসের শিষ্যরা। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের।

গতকালের হারেও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে আল নাসর। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ২৯। তবে হিলাল একটা ম্যাচ কম খেলেছে। আর আল আসরের গতকালের প্রতিপক্ষ আহলি ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।

তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
রোববার (১৯ জুলাই) আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ফুটবলের বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপ সেরা লুইস দে লা...
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর