বিশ্বকাপ ট্রফি দেখে মুগ্ধ জামাল

‘প্রায় ৭ কেজি খাঁটি সোনা’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

ফিফা ট্রফি ট্যুরের অংশ হিসেবে একদিনের জন্য বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। এবারের ট্যুরে প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো দি সিলভা।

সকালে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে ট্রফি পৌঁছালে সেখানে ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। খুব কাছ থেকে ট্রফি দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জামাল বলেছেন, প্রায় ৭ কেজি ওজনের খাঁটি সোনা!

বিশ্বকাপ ট্রফি নিয়ে জামাল বলেছেন, ‘সত্যি বলতে, অভিজ্ঞতা দারুণ ছিল। বিশ্বকাপ ট্রফির সঙ্গে গিলবার্তো আসছে। এটাই আমার প্রথম বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতা। আমার খুব ভালো লাগছে।’

এতদিন বিশ্বকাপ ট্রফি নিয়ে জামালের কল্পনা যেমন ছিল, সেটা পুরোপুরি পরিবর্তন হয়েছে দেখার পর। সে প্রসঙ্গে জাতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, কিন্তু এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি, মানে ওজন কেমন? প্রায় ৭ কেজি খাঁটি সোনা। তাই অভিজ্ঞতা খুব ভালো ছিল।’

এবারের ট্যুরে বিশ্বের ৩০টি দেশের ৭৫টি স্থানে বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হবে। সেই ৩০ দেশের তালিকায় বাংলাদেশের নাম। এই ট্রফি ট্যুর নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে বলে জানিয়েছেন জামাল, ‘যেহেতু ট্রফি আসছে বাংলাদেশ, লেট দিস বি অ্যান ইন্সপিরেশন টু অল দ্য ফুটবলার্স যারা হার্ড ওয়ার্ক করতে পারে, প্র্যাকটিস... হুএভার ওয়ান্টস টু বি আ ফুটবলার। বাট দিস ট্রফি, আমি মনে করি আরও মোটিভেশন আসবে।’

জামাল ভূঁইয়া আরও জানিয়েছেন, তিনি ব্রাজিলের সমর্থক। সে হিসেবে এবার ট্রফি ট্যুরে প্রতিনিধি হিসেবে একজন ব্রাজিলিয়ানকে পেয়ে উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে জামালের ভাষ্য, ‘ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে ফলো করছি, কারণ আমার প্রথম পছন্দের ফুটবলার ছিল রোনালদো। আর স্পেশালি যেমন আমি গিলবার্তোর সামনে বলছি, মানে স্পেশালি দ্য টিম (ব্রাজিল) ২০০২। ইয়েস, ওই টিমে গিলবার্তো ছিল। তো স্পেশালি এই টিমটা আমাকে অনেক ইন্সপায়ার করছে কারণ ওই সময় আমার বয়স ছিল ১২ বছর।’

জন্মস্থান ডেনমার্ক, নাকি ব্রাজিল- আগামী বিশ্বকাপে কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান জামাল, এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘অফকোর্স আমি চাই ডেনমার্ক। কারণ ডেনমার্কে তো আমার জন্ম। কিন্তু ডেনমার্ক যদি না পারে, তাহলে অবশ্যই আমি ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চাই।’

আসিয়ান কাপের দুই ম্যাচ শেষে দুটি সমস্যা ধরা পড়েছে কোচের চোখে। ডুলির মতে, জাতীয় দলের গোল করার দুর্বলতা আছে। আর এই দুর্বলতার পেছনে দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতিকে দায়ী...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর