বিশ্বকাপের আগে পর্তুগালের মাত্র দুই ম্যাচ, স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো 

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

বিশ্বকাপের আগে দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে পর্তুগাল। সেই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। যেখানে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। ২৭ সদস্যের স্কোয়াডে রোনালদোর জায়গা না পাওয়াটা অবশ্য পারফরম্যান্সের কারণে নয়। 

সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলতে নেমে ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন রোনালদো। এখনো পুরোপুরি সেরে উঠতে না পারায় রোনালদোকে দলে রাখেননি কোচ রবার্তো মার্তিনেস। 

২৭ সদস্যের দল ঘোষণা করে রোনালদোর না থাকা নিয়ে মার্তিনেস বলেন, ‘না, ও ঝুঁকিতে নেই। এটা ছোটখাটো পেশীর চোট এবং আমরা মনে করি এক বা দুই সপ্তাহের মধ্যেই ও ফিরে আসতে পারবে। এই মৌসুমে ক্রিশ্চিয়ানো যা করেছে তা দেখে বুঝা যাচ্ছে ও দারুণ ফিট আছে এবং শারীরিক কোনো সমস্যা নেই।’

আগামী ২৯ মার্চ মেক্সিকো ও ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। নিজেদের বিশ্বকাপ অভিযান আগামী ১৭ জুন প্লে-অফ টুর্নামেন্টের বিজয়ী দলের বিপক্ষে শুরু করবে পর্তুগাল।

প্রীতি ম্যাচের পর্তুগাল স্কোয়াড:

দিওগো কস্তা, হোসে সা, রুই সিলভা, মাথিয়াস নুনেস, দিয়োগো দালোট, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, আন্তোনিও সিলভা, তোমাস আরাউজো, রুবেন নেভেস, সামু কস্তা, মাতেউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা, রিকার্দো হোর্তা, পেদ্রো গনসালভেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গনসালো গুয়েদেস, গনসালো রামোস।

তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
রোববার (১৯ জুলাই) আমেরিকার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ফুটবলের বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপ সেরা লুইস দে লা...
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর