বাংলাদেশের একাদশ

জায়গা হয়নি জামাল ভূঁইয়ার, ফিরেছেন দুই বছর আগে খেলা গোলকিপার

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচের আগে আজ ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে শুরুর একাদশে জামাল ভূঁইয়াকে রাখেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হামজা চৌধুরীকে একাদশে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশ কোচ। তবে প্রিমিয়ার লিগ খেলা এই তারকাকে নিয়েই ভিয়েতনামের বিপক্ষে নামছে বাংলাদেশ।

একাদশে অবশ্য জায়গা হারিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন  সোহেল রানা সিনিয়র। আগের ম্যাচে দুই হলুদ কার্ডের জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল এবার একাদশে ফিরেছেন।

এদিকে গোলকিপিংয়ে একাদশে চমক দেখিয়েছেন কোচ কাবরেরা।  নিয়মিত খেলতে থাকা মিতুল মারমাকে বাদ দিয়ে মেহেদী হাসান শ্রাবণকে সুযোগ দিয়েছেন কোচ। 

বাংলাদেশ ফুটবল লিগের এবারের মৌসুমে গোলরক্ষক শ্রাবণ খেলেছেন কেবল একটি ম্যাচ। জাতীয় দলের হয়ে সর্বশেষ দুই বছর আগে খেলেছিলেন ফিলিস্তিনের বিপক্ষে। 

বাংলাদেশ একাদশ:

গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ: শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী।

মাঝমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা (অধিনায়ক)।

আক্রমণভাগ: মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম ও ফাহমিদুল ইসলাম। 

তিন সন্তানের হাত ধরে মাঠে ঢুকলেন মেসি। আতশবাজিতে আলোকিত আকাশ। জাতীয় সংগীত বাজল। গলা ভিজে এল তাঁর। আর গ্যালারি? এক সুরে গেয়ে উঠল, 'লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।'
জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
আর্জেন্টিনার হয়ে মেসির এই মহাকাব্যের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর