বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:১৯ পিএম

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শট টেইট। এক বিজ্ঞপ্তিতে টেইটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেইটের জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের।

এর আগে গত বছরের মে মাসে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন টেইট। সাবেক অস্ট্রেলিয়ান এ তারকা পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পারিবারিক কারণ দেখিয়ে বিসিবিকে তুলনামূলক কম সময় দিতে চেয়েছিলেন টেইট।

এরপর দুই পক্ষের আলোচনার পর সিদ্ধান্ত হয়, টেইটের জন্য দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো বিকল্প হতে পারে। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই যে এই চুক্তির মেয়াদ কমানো হয়েছে, সেটাও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব ছাড়ার পর সংবাদ বিজ্ঞপ্তিতে টেইট বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা, প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, এবং পুরো আলোচনা প্রক্রিয়ায় বিসিবি যে বোঝাপড়া ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে অত্যন্ত সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাত্মক সাফল্য কামনা করি।’

আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর