আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

আপডেট : ১০ জুন ২০২৬, ১১:০১ এএম

বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জর্ডান হারে স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লিওনেল স্কালোনির দল। ম্যাচের ৮ মিনিটেই ভ্যালেন্টিন বারকোর দুর্দান্ত এক শটে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।

সমতায় ফিরতে একের পর চেস্টা চালায় আইসল্যান্ড, তবে আলবিসেলেস্তেদের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি। এ ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। ৭০ মিনিটে সিমিওনের বদলি নামেন আর্জেন্টাইন মহাতারকা।

 দুই মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন এলএমটেন। শেষ দিকে থিয়াগো আলমান্ডার গোলে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠে ছাড়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগে সবগুলো প্রস্তুতি ম্যাচে জয় নিয়েই মূল পর্বে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে ইউরোপের তিন বড় দল স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাইকেল ওলিসের হ্যাটট্রিকে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১...
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এদিকে, চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায়...
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম সোমালি রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে তালিকা থেকে বাদ দিয়েছে ফিফা।
ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ইউরোপের বড় তিন দল। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এরপর রাত ১টা ১০ মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ডের...
ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোগীর প্লাজমা লিকেজ ও শকে গিয়ে অবস্থা যেন খারাপ না হয় এজন্য চিকিৎসকদের সার্বক্ষনিক নজর রাখার অনুরোধ তাঁর।
পিরোজপুরে আলুবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে ‎পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও...
প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ১৩ জুন শনিবার রাজধানী ঢাকার বনানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৬’। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র,...
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর