এমবাপের জোড়া গোল, শেষ ষোলোতে ফ্রান্স ও নরওয়ে

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম

এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলতে ফ্রান্স। নকআউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড এদিন নিজের করে নেন এমবাপে। এদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে, পরবর্তী রাউন্ডে উঠেছে নরওয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।   

নরওয়ের এই ভাইকিং রো থামাবে কে? ঐতিহ্য আর সংস্কৃতিকে লালন করা নরওয়ে বিশ্বকাপে প্রতি ম্যাচ জয়ের পর এভাবেই উদযাপন করে আসছে। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলতে উঠেও, হালান্ড-ওডেগার্ডরা ড্রামের তালে তালে স্মরণ করলেন তাদের জাতিস্বর ভাইকিংদের।

একই দিন হট ফেভারিট ফ্রান্সও সুইডেনের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে। শেষ ষোলতে উঠতে, সামান্যতম বেগ পেতে হয়নি। এমবাপের জোড়া গোলে, ফ্রান্স জিতেছে দাপট দেখিয়ে। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল এখন এমবাপের। সর্বোচ্চ গোলদাতা মেসিকে এ বিশ্বকাপেই ছাড়িয়ে যেতে পারেন ফরাসি তারকা।  

স্কোরলাইন অবশ্য সুইডেনের বিপক্ষে ফ্রান্সের আধিপত্য বুঝাতে পারবে না।অফসাইড, বারপোস্টের বাধায় একাধিকবার গোল বঞ্চিত হন এমবাপে। প্রথমার্ধের শেষে তিনিই প্রথম লিড এনে দেন।  

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বার্কোলা। এর কিছুক্ষণ পর এমবাপে জোড়া পূর্ণ করে ফ্রান্সের জয়ের ব্যবধান বাড়ান। বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি ৯ গোল এখন এমবাপের। এই রেকর্ড যৌথভাবে এতোদিন রোনালদো নাজারিও ও লিওনিদাসের দখলে ছিল।

এদিকে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয় সহজ ছিল না। অ্যান্তোনিও নুসা প্রথমার্ধের শেষে নরওয়েকে লিড এনে দেন।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোলে আইভরি কোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার পথে, তখন নরওয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন গোল মেশিন আর্লিং হলান্ড। চলতি বিশ্বকাপে এনিয়ে হলান্ডের পঞ্চম গোল এটি। 

শেষ ষোলতে নরওয়ে, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে। ব্রাজিলের বিপক্ষে কখনো হারেনি নরওয়ে। ৪ বারের লড়াইয়ে দুবার জিতেছে। আর ২ ম্যাচ ড্র।

বাংলাদেশে মানুষের আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে যে পাগলামি, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছে সারাবিশ্ব। এবার বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উন্মাদনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রাজিলের...
কার্লো আনচেলত্তির মাস্টারস্টোকে দ্বিতীয়ার্ধে দেখা মিলল ভিন্ন ব্রাজিলের। আক্রমণের গতি বাড়ল। চাপও  বাড়ল জাপানের ওপর। জাপান ধীরে ধীরে নিজেদের অর্ধে বন্দি হয়ে গেল। ৫৬ মিনিটে কাসেমিরোর হেড। স্কোরলাইন...
মনে হচ্ছিল ব্রাজিল যেন একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে বল মারছে! যেদিকেই শট যায়, সেদিকেই জাপানি ডিফেন্ডার! অনেকে তো মজা করে বলছিলেন, জাপান বুঝি ১১ জন গোলকিপার নিয়েই নেমেছে! প্রথমার্ধ শেষে স্কোরবোর্ড...
বিশ্বকাপে জাপানের বিপক্ষে ম্যাচে নেইমার ওয়ার্মআপ করলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি এই ব্রাজিল তারকার। কোচ কার্লো আনচেলত্তি নেইমারের সঙ্গে কথা বসেই তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেন। অতিরিক্ত সময়ে...
ফরিদপুরের ভাঙ্গায় পুর্ব বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধি হয়ে সুমন শেখ (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের পর...
কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নেয় চব্বিশের জুলাই আন্দোলন। বাংলাদেশের ইতিহাসে জন্ম দেয় এক নতুন অধ্যায়ের। শহীদদের রক্তের ঋণ বুকে ধারণ করে আন্দোলনকারীরা ৫ আগস্ট পর্যন্ত থাকেন রাজপথে। পতন...
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এ রায়ে আদালত বলেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া ব্যক্তিদের...
মামলা করতে বাধা নেই বলেই এখন ধর্ষণের পরিসংখ্যান বেশি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এখন সামাজিক বা রাজনৈতিক বাধা নেই বলেই ভুক্তভোগীরা অভিযোগ করতে পারছেন। সংসদে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এ কথা বলেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর