ফুটবল বিশ্বকাপে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো।
প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক কানাডা। কিন্তু গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মরক্কো। উনাহির নৈপুন্যে গোলও পেয়ে যায় ৫০ মিনিটে। এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি কানাডা। উল্টো কাউন্টার অ্যাটাকে আরও একটি গোল হজম করে।
শেষ মুহূর্তে রাহিমি গোল করলে ৩-০ ব্যবধানে জয় পায় মরক্কো। জোড়া গোল দিয়ে আফ্রিকান দলটির জয়ের নায়ক আজ্জেদিন উনাহি। এই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মরক্কো।



