প্রযুক্তির বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রে ভিএআর

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে প্রযুক্তিনির্ভর আসর ২০২৬ বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো ৪৮ দল বিশ্বকাপে অংশ নিয়েছে। লক্ষ্য ছিল মানব সৃষ্ট ভুল কমিয়ে ম্যাচ পরিচালনাকে আরও নির্ভুল করা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বরং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে প্রশ্নের মুখে ভিএআরসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার।

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর মতে, প্রযুক্তির প্রয়োগ নিয়ে ফিফাকে নতুন করে ভাবতে হবে।

গোললাইন টেকনোলজি, সেমি-অটোমেটেড অফসাইড, ভিএআর, স্নিকোমিটার—মাঠে রেফারির সহায়তায় যুক্ত হয়েছে একের পর এক প্রযুক্তি। এবারের বিশ্বকাপে সেই প্রযুক্তিনির্ভরতা পৌঁছেছে নতুন উচ্চতায়। 

অফসাইড নির্ধারণ কিংবা বল গোললাইন অতিক্রম করেছে কি না, এমন সিদ্ধান্তে প্রযুক্তি এনেছে নির্ভুলতা। তবে ফাউল কিংবা বিল্ড-আপ পর্যায়ের ঘটনাগুলোতে এখনো রয়ে গেছে ব্যাখ্যার সুযোগ। আর সেখানেই তৈরি হচ্ছে বিতর্ক। 

এই ব্যাপারে বাংলাদেশের সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, 'প্রযুক্তি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে না, প্রযুক্তি আপনাকে সিদ্ধান্ত পুনরায় ভেবে চিন্তে নিতে সহায়তা করছে। ফলে সিদ্ধান্ত মানুষ নেওয়ার কারণে আইনের যে ধারা সেটি তো একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে না।'

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ভিএআর বিতর্ক সামনে আসে। বিল্ড-আপে ফাউলের কারণে ভিএআরের সহায়তায় মিশরের একটি গোল বাতিল করেন রেফারি। অথচ আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মিশরের খেলোয়াড় সালাহ পড়ে গেলেও সেই ঘটনা ভিএআরে পর্যালোচনা করা হয়নি। একই ম্যাচে দুটি বিল্ড-আপ পরিস্থিতিতে ভিন্ন সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে প্রযুক্তির প্রয়োগের ধারাবাহিকতা নিয়েই। 

বিতর্ক থেমে থাকেনি সেখানেই। হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম গোল, পর্তুগাল–ক্রোয়েশিয়া ম্যাচে স্নিকোমিটারের সহায়তায় অফসাইডের সিদ্ধান্ত এবং নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল কি না—এসব ঘটনাও আলোচনার জন্ম দিয়েছে। ফিফা বলছে, প্রযুক্তিতে এমন কোনো স্পর্শ ধরা পড়েনি। তবে প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। 

ফুটবল বিশ্লেষকদের মতে, প্রযুক্তি কখন রেফারির সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে, কোন পরিস্থিতিতে ভিএআর ব্যবহৃত হবে এবং সেই সিদ্ধান্ত দর্শক ও সংশ্লিষ্টদের কাছে কতটা স্বচ্ছভাবে ব্যাখ্যা করা হবে—এসব বিষয় আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।

পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!
শুধু কোল নয়, আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করেছেন ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক ফুটবলারও। ইয়ান রাইট তো জানিয়ে দিয়েছেন, এই আর্জেন্টিনা ইংল্যান্ডের জন্য তেমন হুমকি নয়, ‘ফ্রান্স বা স্পেনকে নিয়ে যতটা...
অবিশ্বাস্য মনে হলেও এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে ২২ বছর বয়সী এই ফুটবলারকে। সর্বশেষ খবর, বাংলাদেশের...
অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারদলই সেমিফাইনালে উঠল। এবারের বিশ্বকাপের শুরু থেকে অনেকেই ফেভারিটের তালিকায় এ চারদলকে রেখেছিলেন। এর মধ্যে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা- এই তিন দলের...
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করা হলে এর ভেতর থেকে চার...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
লোডিং...

এলাকার খবর