বিশ্বকাপের দায়িত্ব থেকে বাদ পড়া ৩৮ বছর বয়সী ডাচ রেফারির মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

এবারে বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল রব দিয়েপেরিঙ্কের। কিন্তু গত মে মাসে ফিফার বিশ্বকাপ অফিসিয়ালদের তালিকা থেকে ৩৮ বছর বয়সী এ রেফারিকে সরিয়ে দেওয়া হয়।

ওই ঘটনার কয়েকসপ্তাহ পরে, দিয়েপেরিঙ্কের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি কীভাবে মারা গেছেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

অবশ্য দিয়েপেরিঙ্ককে গত এপ্রিলে গ্রেপ্তার করেছিল যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন পুলিশ। এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগের তদন্তের অংশ হিসেবে তাঁকে আটক করা হয়। তবে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পরে মামলাটি বন্ধ করে দেওয়া হয়।

দিয়েপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। এক বিবৃতিতে কেএনভিবি উল্লেখ করেছে, ‘আমরা অত্যন্ত সম্মানিত একজন রেফারিকে হারালাম। তবে তার চেয়েও বেশি হারালাম একজন সদয় ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে।’

৩৮ বছর বয়সী এ রেফারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিফাও, ‘পুরো ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা তার পরিবার, বন্ধু এবং ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তিনি শান্তিতে থাকুন।’

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ ফুটবল লিগে রেফারির দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়া ২০২৪ ইউরোতে ছিলেন ভিএআরের দায়িত্বে।

২০২৬ বিশ্বকাপ থেকে অব্যাহতির পর ডাচ সংবাদমাধ্যম দে তেলেগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েপেরিঙ্ক বলেছিলেন, তাঁকে ‘ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে। এটা ভীষণ কষ্ট দিয়েছে।’

সে সময় তিনি আরও বলেছিলেন, ‘শুরু থেকেই আমি পুলিশের তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও কেএনভিবিকেও বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়েছি। কেএনভিবির কাছ থেকে পাওয়া সমর্থন এবং তারা যেভাবে এই পরিস্থিতি সামলেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে ফিফা আমাকে আর বিশ্বকাপে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এটা অবশ্যই হতাশাজনক।"

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ট্রফি জয়ের পাশাপাশি বিশ্বসেরা তারকাদের ব্যক্তিগত লড়াইটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। আচ্ছা একবার ভাবুনতো দুই বা তিনজন খেলোয়াড় যদি টুর্নামেন্টে সমান সংখ্যক গোল করেন, তবে গোল্ডেন...
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হতে যাওয়া এ ম্যাচে এলফাতকে সহয়তা করবেন যুক্তরাষ্ট্রের রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এছাড়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির...
ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের...
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে প্রযুক্তিনির্ভর আসর ২০২৬ বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো ৪৮ দল বিশ্বকাপে অংশ নিয়েছে। লক্ষ্য ছিল মানব সৃষ্ট ভুল কমিয়ে ম্যাচ পরিচালনাকে আরও নির্ভুল করা। কিন্তু বাস্তবতা বলছে...
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বহুল আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুরের মুত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে খালাস দিয়েছেন আদালত।
স্টার্টআপের জন্য তরুণ উদ্যোক্তাদের সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগের বিকাশে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন মুখোমুখি অবস্থানে আছে দুই...
মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া অনেক ব্রাজিল সমর্থকই মানতে পারছেন না। তবে সেলেসাও সমর্থকদের কেউ কেউ বিশ্বাস করেন, নেইমার হয়তো অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন। এবার সেই ইঙ্গিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর