এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে তোড়জোড় ফিফার

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম

সম্প্রতি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। তবে উয়েফা, কনক্যাকাফ ও এশিয়ান ফুটবলের বিরোধিতা এবং বিশ্বজুড়েই তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এ বিষয়টি নিয়ে উত্তাপের মধ্যেই এবার ছেলেদের বিশ্বকাপে দল বাড়িয়ে ৬৪ দলের বিশ্বকাপ করার বিষয়ে আলোচনা শুরু করেছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। ওই প্রতিবেদনে ইএসপিএন দাবি করেছে, আগামী ১৪ আগস্টের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় ফিফা।

বিশ্বকাপে দল বাড়ানো প্রসঙ্গে এরই মধ্যে গত বৃহস্পতিবার একটি গবেষণাপত্র প্রকাশ করেছে ফিফা। ‘ছেলেদের বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের সম্ভাবনা’ শিরোনামের ওই গবেষণাপত্রে বলা হয়েছে, ৪৮ দল থেকে বাড়িয়ে ৬৪ দল করার বিষয়টি নিয়ে কৌশলগত প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে।

ফিফার নথিতে বলা হয়েছে, ‘ফিফা বর্তমান কাঠামোর বাইরে বিশ্বকাপ সম্প্রসারণের সম্ভাব্য প্রভাব নিয়ে ভাবছে। তাই ২০৩০ বিশ্বকাপ থেকে ৪৮ দলের পরিবর্তে ৬৪ দলের টুর্নামেন্ট আয়োজন করলে ফুটবল ও বিশ্বকাপের ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা জানতে একটি স্বাধীন সংস্থাকে নিয়োগ দিতে চায় ফিফা।’

নথি অনুযায়ী, ৩০ জুলাই গবেষণার প্রস্তাব আহ্বান করা হয়েছে। ৭ আগস্টের মধ্যে বিভিন্ন সংস্থাকে তাদের প্রস্তাব জমা দিতে হবে। এরপর ১৪ আগস্ট ফিফা সিদ্ধান্ত নিতে চায়। যদিও পূর্ণাঙ্গ বিশ্লেষণ জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।

এদিকে, আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর বিরোধিতার কারণে ইনফান্তিনো আরও চাপে পড়েছেন। ২০২৭ সালে ফিফা সভাপতি নির্বাচনে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যে বিশ্বকাপ বাড়ানোর উদ্যোগ নতুন করে তার বিরোধিতা বাড়াতে পারে।

এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসি শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটা খেলবে। ওই ম্যাচটা মূলত মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন।
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে। এতে এক লাফেই কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এর ফলে স্থানীয় এলাকা থেকে শুরু করে জাতীয় গ্রিডে শুরু হয়েছে লোডশেডিং। অভিযোগ...
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর