ফিফা থেকে ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল: ট্রাম্প

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:০৪ পিএম

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ভয়াবহ সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তীব্র বিরোধ আর বিতর্কের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে ওই সিদ্ধান্ত থেকে সরে ফিফা সরে দাঁড়ালেও ইনফান্তিনোকে নিয়ে সমালোচনা কম হচ্ছে না। অনেকেই মনে করছেন, ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত।

এমন বিরূপ পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ফুটবল ফেডারেশনগুলো যদি ইনফান্তিনোকে সরিয়ে দেয়, তাহলে সেটি হবে মারাত্মক ভুল। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমনটাই উল্লেখ করেছেন ট্রাম্প। সেই পোস্টে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আরও দাবি করেছেন,  ইনফান্তিনোকে ছাড়া ফিফা কখনোই এত সফল বা লাভজনক হবে না।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কোনো কারণে ফিফা যদি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তাও করে, তাহলে তারা ভয়াবহ ভুল করবে।’

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ‘তিনি অসাধারণ। তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে। তিনি চলে গেলে ফিফা আর কখনো এত সফল বা লাভজনক হবে না।’

ট্রাম্প যতই ইনফান্তিনোর পাশে দাঁড়ান না কেন, ইতালীয়-সুইস এই আইনজীবীর নেতৃত্ব নিয়ে এরই মধ্যে ফুটবলের প্রভাবশালী কয়েকটি সংস্থা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ফুটবল কনফেডারেশনগুলো সোমবার একটি যৌথ খোলা চিঠিতে ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক পরিকল্পনার সমালোচনা করেছে। এক চিঠিতে উয়েফা, কনক্যাকাফ ও এএফসি বলেছে, ‘যখন কোনো ব্যক্তি তাকে দেওয়া দায়িত্বের চেয়ে নিজেকে বড় মনে করেন, তখন সেই দায়িত্ব পরিত্যক্ত হয়।’

তিন সন্তানের হাত ধরে মাঠে ঢুকলেন মেসি। আতশবাজিতে আলোকিত আকাশ। জাতীয় সংগীত বাজল। গলা ভিজে এল তাঁর। আর গ্যালারি? এক সুরে গেয়ে উঠল, 'লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।'
জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
আর্জেন্টিনার হয়ে মেসির এই মহাকাব্যের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর