১০ ম্যাচের নিষেধাজ্ঞা, আবার মেসিও নেই— জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন পারেদেসও

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

সর্বশেষ বিশ্বকাপে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেই ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লেয়ান্দ্রো পারেদেস। একদিকে মাথার ওপর ফিফার বড় শাস্তি, অন্যদিকে দীর্ঘ দিনের জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। সবমিলিয়ে মেসির পথ ধরে জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন পারেদেসও!

গত সোমবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এর একদিন পর ৩২ বছর বয়সী পারেদেস সাংবাদিকদের বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। এর একটা কারণ আমার ওপর আসা (১০ ম্যাচের) নিষেধাজ্ঞা, আর একটা মেসির (অবসরের) সিদ্ধান্ত। আগের মতো সবকিছু চালিয়ে নেওয়া এখন কঠিন হবে। (অবসরের) সিদ্ধান্তটা নিঃসন্দেহে বেশ কঠিন হতে যাচ্ছে।’

পারেদেস প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ান ২০১৭ সালে। সেই থেকে আলবিসেলেস্তের হয়ে ৮৪টি ম্যাচ খেলেছেন। ম্যাচের সংখ্যা এখানেই থেমে যাবে, নাকি আরও বাড়বে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে কোচ স্কালোনির সঙ্গে কথা বলবেন পারেদেস, ‘আমি আগেও বলেছি, এখনো (আর্জেন্টিনার কোচ) লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলিনি। তবে চালিয়ে যাওয়া কঠিন হবে। কোচের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি শাস্তিটা কমানো যায় কি না। ব্যস এতটুকুই।’

মেসির অবসর প্রসঙ্গে পারেদেস বলেছেন, ‘সে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা কেউই দেখতে চাইনি। এ বিষয়ে আমরা তার সঙ্গে অনেকবার কথা বলেছি। বিশ্বকাপের শেষ কয়েক দিনেও সে আমাদের সঙ্গে খোলামেলা ছিল। সে বলেছিল, ফাইনালই সম্ভবত তার শেষ ম্যাচ হবে। আমরা বিষয়টি জানতাম, কিন্তু এর জন্য প্রস্তুত ছিলাম না। এটা অনেক কষ্টের।’

এদিকে মেসির সম্মানে একটি বিদায়ি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)—এমন খবরও এসেছে।

মেসিকে নিয়ে আরেকটি ম্যাচ খেলার ইচ্ছা আছে কি না জানতে চাইলে পারেদেস বলেন, “আমরা তো সবসময়ই তাঁর সঙ্গে খেলতে চাই। আমি তাদের একজন, যে সবসময় তাঁকে নিজের পাশে চায়। তবে আমি কয়েক দিন সময় দিচ্ছি। কারণ ২০ বছর জাতীয় দলের হয়ে খেলার পর বিদায় নেওয়া কেমন অনুভূতি, সেটা আমি বুঝতে পারছি। আমি অবশ্যই লিওর সঙ্গে কথা বলব।’

আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল সময়ের পর জাতীয় দলকে এগিয়ে নেওয়া কঠিন হবে বলেও মনে করেন পারেদেস। তিনি বলেন, ‘আমাদের নেতা লিওকে ছাড়া কাজটা কঠিন হবে। আমরা নিজেদের জন্য মানদণ্ড অনেক উঁচুতে নিয়ে গেছি। এখন একইভাবে প্রতিদ্বন্দ্বিতা করে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা সহজ হবে না। এই সময়ে আমরা অসাধারণ কিছু খেলোয়াড় ও মানুষ নিয়ে একটি দারুণ দল তৈরি করেছি।’

আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন। 
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর