৪৩ বলে ৮ চার ১২ ছক্কায় অপরাজিত ১২১, শানাকা ভেঙে দিলেন আগের সব রেকর্ড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ শুক্রবার ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন দাসুন শানাকা। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে মাত্র ৪৩ বলে ৮ চার ও ১২ ছক্কায় অপরাজিত ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তাতে সিপিএলের রেকর্ড নতুন করে লেখা হয়েছে।

ক্যারিবিয়ান অঞ্চলের এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইতিহাসে দ্রুততম (৩৯ বলে) সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শানাকা। শ্রীলঙ্কান ডানহাতি এ ব্যাটসম্যানের কীর্তিতে ম্যাচটা বড় ব্যবধানে জিতে নিয়েছে তাঁর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে সেন্ট কিটস। রান তাড়ায় সেন্ট লুসিয়া গুটিয়ে যায় মোটে ৯৮ রানে। তাতে ১৩৭ রানের বড় জয় পায় সেন্ট কিটস।

দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন আন্দ্রে রাসেল। পরে গত বছর একই দিনে সেই রেকর্ডে ভাগ বসান টিম সেইফার্ট ও শিমরন হেটমায়ার। এছাড়া শাই হোপ ২০২৩ সালে ৪১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

শানাকা অবশ্য এর আগেও ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। ২০১৬ সালে শ্রীলঙ্কার একটি ঘরোয়া টুর্নামেন্টের সেবার ঝড় তুলেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান। একই বছরে আরেক ম্যাচে ৪৮ বলে ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে শানাকা তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৪০ বলে।

তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর