ট্রাম্পের তালে নাচছে সবাই

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

কোমরে হাত, বাতাসে হাত ছোঁড়া, কখনো-বা হাত দিয়ে গলফ ক্লাব সুইংয়ের ভঙ্গি…যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর ডোনাল্ড ট্রাম্পের নাচটা বিখ্যাত হতে সময় লাগেনি। টিকটকে-ইনস্টাগ্রাম রিলে ভাইরাল হয়ে গেছে দ্রুতই।

এই নাচই এখন খেলা দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের নানা খেলার মাঠে-কোর্টে। আমেরিকান ফুটবল হোক বা বাকি বিশ্বে ফুটবল নামে পরিচিত আমেরিকান ‘সকার’ – সব জায়গায় ট্রাম্পের সেই নাচ নকল করছেন অ্যাথলেটরা। এমনকি ট্রাম্পের সামনেই হয়েছে তাঁর নাচের উদ্‌যাপন!

তিন দিন আগে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জন জোনস যখন ইউএফসি থ্রি জিরো নাইনে হেভিওয়েট শিরোপা জিতে ‘ট্রাম্প ডান্স’ দিয়েছেন, দর্শকসারিতে ইলন মাস্কসহ তাঁর মন্ত্রীসভার জন্য প্রস্তাবিত আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বসে ছিলেন স্বয়ং ট্রাম্প!

জন জোনসের আগে-পরে আরও অনেকেই অবশ্য ট্রাম্প ডান্স দেখিয়েছেন। নির্বাচনে ট্রাম্প জেতার কয়েকদিন পরই আমেরিকান ফুটবলার নিক বোসা তাঁর দল স্যান ফ্র্যান্সিসকো ফোর্টিনাইনারস সতীর্থদের সঙ্গে নিয়ে মাঠে ‘ট্রাম্প ডান্স’ নেচেছেন। নির্বাচনের অনেক আগে অবশ্য একবার ট্রাম্পকে সমর্থন দেওয়া বাক্য লেখা টুপি পরে টিভিতে সাক্ষাৎকার দিয়ে এনএফএল কর্তৃপক্ষের হাতে জরিমানার শাস্তি পেয়েছিলেন এই বোসা।

তবে ট্রাম্পের জয়ের পর বোসার দেখাদেখি এনএফএলে ‘ট্রাম্প ডান্স’ দেখিয়েছেন ব্রক বাওয়ার্স, ক্যালভিন রিডলি ও জ্যাডারিয়াস স্মিথ। ভাইরাল ট্রাম্প ডান্সের দেখা মিলেছে কলেজ ফুটবলেও।

আর প্রথাগত ফুটবল, আমেরিকানরা যেটিকে সকার বলে, সেখানে গতকাল ট্রাম্প ডান্সের প্রদর্শনী রেখেছেন যুক্তরাষ্ট্র ও এসি মিলানের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিক। কনক্যাকাফ নেশনস লিগে জ্যামাইকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-২ গোলে জয়ের পথে দলের প্রথম গোলটি করার পর উদ্‌যাপনে ‘ট্রাম্প ডান্স’কেই মাঠে নিয়ে এসেছেন পুলিসিক।

শুধু কী যুক্তরাষ্ট্র? ব্রিটিশ গলফার চার্লি হাল এলপিজিএ ট্যুরে ‘ট্রাম্প ডান্সে’র প্রদর্শনী রেখেছেন। ট্রাম্প ডান্স জ্বর ছুঁয়েছে ইংলিশ ফুটবলকেও, সেখানে তৃতীয় স্তর ‘ইংলিশ ফুটবল লিগ ওয়ান’-এ গত শনিবার ক্যামব্রিজ ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পথে দলের গোলের পর ট্রাম্পের নাচে উদ্‌যাপন করেছেন বার্নসলির ফুটবলাররা।

অ্যাথলেটরা কেন এভাবে ট্রাম্প ডান্সে মেতেছেন, তার ব্যাখ্যা খুঁজেছে বিবিসি। বেশিরভাগ অ্যাথলেটই শুধুই ভাইরাল হয়ে যাওয়া টিকটক-ইনস্টাগ্রাম রিলের এই ‘ট্রেন্ডে’র জন্যই নাচটাকে উদ্‌যাপনের অংশ বানিয়েছেন। তবে দু-একজনের ক্ষেত্রে যে ট্রাম্পের প্রতি সমর্থনও এই নাচের কারণ নয়, এমনটা বলা যাচ্ছে না।

ট্রাম্পের উপস্থিতিতে যিনি ‘ট্রাম্প ডান্স’ দেখিয়েছেন, সেই জন জোনসই যেমন বলেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আজ এখানে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার ‘ডোনাল্ড ট্রাম্প’ (নাচ) দেখে কেমন লেগেছে আপনাদের?’ ট্রাম্প নিজে আবার এই অংশের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তাঁর একাউন্টে পোস্ট করেছেন।  

ক্রিস্টিয়ান পুলিসিক আবার উল্টো, তাঁর নাচের পেছনে কোনো রাজনৈতিক বার্তা নেই বলে বারেবারে মনে করিয়ে দিয়েছেন। ‘এনএফএলে দেখলাম সবাই এটা করছে, জন জোনসকে করতে দেখলাম। আমরা মজা করতেই করেছি এটা। অবশ্যই এটার নামই ‘ট্রাম্প ডান্স’ তবে আমরা শুধু এটিকে অন্য সবাই করছে এমন একটি নাচ হিসেবেই দেখেছি’ – গতকাল নাচের ব্যাখ্যায় বলেছেন পুলিসিক।

এদিকে নির্বাচনের পক্ষে ট্রাম্পের নাম লেখা টুপি পরে সাক্ষাৎকারের জন্য নিক বোসাকে জরিমানা করলেও এনএফএল কর্তৃপক্ষ এবার জানিয়ে দিয়েছে, ট্রাম্প ডান্সের জন্য তারা কাউকে কোনো শাস্তি দেবে না। হিসেবটা সহজ – নির্বাচনের আগে ট্রাম্পের নাম লেখা টুপি পরে সাক্ষাৎকার দেওয়া ছিল সমর্থনের প্রদর্শন, আর এখন ট্রাম্পের ভাইরাল হয়ে যাওয়া নাচের প্রদর্শনী শুধুই বিনোদন।

তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। বেলজিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলার।
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে, পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো তারা। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে...
শক্তিমত্তা ও পরিসংখ্যানের বিচারে আগে থেকেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। মাঠের খেলাতেও তার প্রতিফলন দেখা গেল স্পষ্টভাবে। বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর