রম্য রচনা

শক্ত অবস্থান নেবেন যেভাবে

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম

বাংলাদেশে শক্ত অবস্থান একটি খুবই গুরুত্বপূর্ণ অবস্থান। এতটাই গুরুত্বপূর্ণ যে, প্রায় সময়ই নানা পক্ষ এমন ‘শক্ত অবস্থান’ নিয়ে থাকেন। কখনও কর্তৃপক্ষ নেয়, কখনও সরকার নেয়, কখনও প্রশাসন নেয়, আবার কখনও সাধারণ মানুষও নেয় এ অবস্থান। তাই এই বঙ্গের বাঙালির জীবনে ‘শক্ত অবস্থান’ খুবই ক্লিশে একটি বিষয়।

তবে সব সময় যে জাতীয় জীবনেই ‘শক্ত অবস্থান’–এর প্রদর্শনী দেখা যায়, তা কিন্তু নয়। একটু খেয়াল করলে দেখা যাবে, ব্যক্তি পর্যায়েও এমন ‘শক্ত অবস্থান’ আমাদের প্রায় সময়ই নিতে হয়। ব্যক্তি পর্যায়ের আবার দুটি ভাগ। একটি পেশাগত, অন্যটি একান্তই ব্যক্তিগত বা পারিবারিক।

পেশাগত ক্ষেত্রে অফিস–আদালতে বা ব্যবসা–বাণিজ্যে মাঝে মাঝেই এমন পরিস্থিতি তৈরি হয় যে, সহ্য আর করা যায় না! ধরুন, অফিসে দিনের শুরুতেই বস একগাদা কাজ কিছুটা জোর করেই আপনার ঘাড়ে চাপিয়ে দিলেন। হয়তো এ অজুহাতও দেওয়া হলো যে, ‘আপনি তো কাজ ভালো করেন। আমাদের স্টার এমপ্লয়ী। প্লিজ, এগুলো করে দেন।’ ওদিকে একই সময়ে আবার আপনার অন্য সহকর্মী ঠিকই ফাঁক বুঝে আয়েশ করছে। তখন কিন্তু আপনার মনে হতেই পারে যে, এনাফ ইজ এনাফ! যথেষ্ট হয়েছে, আর নয়। এবার আপনার ‘শক্ত অবস্থান’ নিতেই হবে।

আবার একান্ত ব্যক্তিগত বা পারিবারিক জীবনেও এমন শক্ত অবস্থান গ্রহণের মুহূর্ত চলে আসে। হয়তো আপনি ছুটির দিন সকালে একটু আয়েশ করে ঘুম দিতে চাইছেন বা বাজার করে সময় ‘নষ্ট’ করতে চাইছেন না, অথচ পরিবারের মানুষজন সেই ‘মৌলিক’ অধিকারে বাধা দিচ্ছে প্রবলভাবে! ওই ধরনের পরিস্থিতিতে তাই ‘শক্ত অবস্থান’ নিতেই হয়। বলতে হয়, ‘না, আমি করব না।’

আরও পড়ুন:

এভাবেই নানা বাস্তবতায় এ দেশে শক্ত অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এমন অবস্থান গ্রহণের ক্ষেত্রে কিছু কৌশল আছে। এবার সেসব কৌশল নিয়েই আলোচনা হবে।

সুতরাং, চলুন, জেনে নেওয়া যাক সহজে ‘শক্ত অবস্থান’ নেওয়ার কিছু উপায় সম্পর্কে।

প্রথমত, আপনি যে শক্ত অবস্থান নিচ্ছেন, সে সম্পর্কে পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা করতে হবে। অবস্থান শক্ত হয়ে যাক, বা শক্ত হওয়ার আগের অবস্থাতে থাকুক না কেন, আপনার ব্যাপক প্রচারের পদক্ষেপ অগ্রিমভাবে নিতে হবে। প্রয়োজনে বিবৃতি দিতে হবে, মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে। দুনিয়ার সবাইকে জানাতে হবে যে, আপনি শক্ত অবস্থান নিতে চলেছেন। এরপর আদৌ নিতে পারলেন কিনা, সেটা পরের বিষয়। কিন্তু সবাইকে জানিয়ে ফেলাটাই আসল। কারণ এ দেশে প্রচারেই প্রসার ঘটে।

শক্ত অবস্থানে অনড় থাকা সব সময় সম্ভব না। অন্তত এই দেশে তো নয়ই। প্রতীকী ছবিটি সংগৃহীত

দ্বিতীয়ত, প্রচারেও প্রসারের পাশাপাশি আপনার শক্ত ভাবমূর্তি মূর্ত হয়ে উঠতে না পারলে অন্য পদক্ষেপ নিতে হবে। এবার কিছুটা ফিজিক্যাল হতে হবে। অফিসে শক্ত অবস্থান নিতে হলে, সেখানেই তৎক্ষণাৎ স্থানু হয়ে যেতে হবে। বাসায় নিতে হলে সেখানেও একই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ধরুন, অফিসের ডেস্কের উপরে উঠে একেবারে গেঁড়ে বসে গেলেন। একটুও নড়া যাবে না। মুখভঙ্গি থাকবে কঠিন, কঠোর। এভাবে অফিসে শক্ত অবস্থান নেওয়ার একটি শরীরী প্রদর্শনী দেখাতে হবে। অন্যদিকে বাসায় হয়তো আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কথা বলা হতে পারে। উঠতে না চেয়ে শক্ত অবস্থানে যেতে চাইলে একেবারে মরার মতো শুয়ে থাকতে হবে। মনে রাখবেন, আপনার গায়ে পানি ঢেলে না দেওয়া পর্যন্ত বা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে না দেওয়া পর্যন্ত এই শক্ত অবস্থান থেকে বিচ্যুত হওয়া যাবে না।

তৃতীয়ত, শক্ত অবস্থানে অনড় থাকা সব সময় সম্ভব না। অন্তত এই দেশে তো নয়ই। তাই যে কোনো সময় গ্রানাইটের মতো শক্ত অবস্থান থেকে একেবারে কাদামাটির নরমে যেন নেমে যেতে পারেন, সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। মনে রাখতে হবে, শক্ত অবস্থান নেওয়াটা যেমন এ দেশে গুরুত্বপূর্ণ, তেমনি শক্ত অবস্থান থেকে সুবিধামতো পিছলে পড়াটাও অতীব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:

চতুর্থত, যারা আপনার শক্ত অবস্থান নেওয়ার খবরকে পাত্তা দেবে না, তাদের এড়িয়ে চলুন। এই এড়িয়ে চলা শেখাটা খুবই প্রয়োজন। ধরে নেবেন, যে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনিও তাদের পাত্তা দেবেন না। তা তারা যতোই যুক্তিসংগত কথা বলুক না কেন। মনে রাখবেন, যুক্তিতে এ দেশে মুক্তি মেলে না। তাই পুরোপুরি অযৌক্তিক উপায়ে কাজ করার চেষ্টা চালান। এক্ষেত্রে সব সময় কাক’কে পথপ্রদর্শক হিসেবে মেনে নিতে হবে। এই বঙ্গেই জনশ্রুতি আছে যে, কাক নাকি বিপদ দেখলেই চোখ বন্ধ করে চুপটি করে বসে থাকে। চোখ বন্ধ করেই কাক মনে মনে ভেবে নেয় যে, কোথাও কোনো বিপদ নেই, সবকিছু ঠিকঠাক আছে! এভাবে এক ধরণের কল্পিত স্বস্তি সৃষ্টি করে নিজেকে হাবিজাবি বুঝিয়ে দেয় কাক। শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রেও এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে। এতে দেখবেন চারদিকে শুধু শান্তি, আর শান্তি!

পঞ্চমত, কোনো কিছুতেই যদি শক্ত অবস্থান নেওয়ার বিষয়টা প্রমাণ করতে না–ই পারেন, তবে আছে একটি চূড়ান্ত সমাধান। হয় হয়, অনেক সময় গরিবদের এমন অবস্থা হয়। কেউই পাত্তা দিল না, আপনার শক্ত অবস্থানের কাঠিন্য অনুভব করতেও পারল না। তবে হতাশ হওয়ার কিছু নেই। শুরুতেই ভেবে নেবেন যে, পাগলের সুখ কিন্তু মনে মনেই! তাই নিজের দুটি পা একটা গামলায় দিয়ে ইট–সিমেন্ট দিয়ে একেবারে ঢালাই করে ফেলুন। উপযুক্ত সময় দিন ঢালাই শক্ত হওয়ার জন্য। সময় শেষে দেখবেন আপনার একটি দারুণ ও টেকসই ‘শক্ত অবস্থান’ তৈরি হয়ে গেছে!

এরপর সব নিন্দুকদের উদ্দেশে শুধু গলা ছেড়ে (টিপেও ধরা যায়) বলুন—‘খেলা হবে!’

রম্য থেকে আরও পড়ুন:

ট্রাম্প ও মাস্ক–দুজনই খুবই উত্তেজিত। এই উত্তেজনার মধ্যেই শোনা গেল নতুন গুজব। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক নাকি আরও কিছুদিন ঝগড়া চালিয়ে যেতে চান। এর জন্য আরও পেশাদার প্রক্রিয়ায় দুজনে ঝগড়া করতে চান।...
বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় দেখা গেছে ‘নতুন’ টেসলা! এই টেসলার গায়ে আবার লেখা আছে সাবধানবাণী। টেসলার লোগোর পাশের লেখাটি হচ্ছে—‘ সাবধান! আমি টেসলা’। এর পরেই আছে একটি অট্টহাসির ইমোজি। আর এমন ছবি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো দুনিয়ায় একটা হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছেন। এমন ক্যাচালই লাগিয়েছেন যে, অন্যান্য দেশ চিঠি লিখতে লিখতে আর ‘স্যার, স্যার’ বলে ট্রাম্পকে ডাকতে ডাকতে নাকি গলা শুকিয়ে...
অনেক সময় জীবনে এমন অবস্থা আসে। যাই বলছেন, যাই লিখছেন, বা যাই করছেন, তাতেই গণ্ডগোল বেঁধে যাচ্ছে। লেখার বিষয়টা এল, কারণ যুগ তো এখন ফেসবুক–টুইটারের। ওতে ঝামেলা বরং আরও বেশি। আর এভাবে যখন একের পর...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর