মার্চে ২৪৫ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:৪০ এএম

চলতি বছরের মার্চ মাসে মোট ২৪৫ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ১২১ জন কন্যা এবং ১২৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছেন ৪১ জন কন্যাসহ ৫৪ জন। তারমধ্যে ১২ জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ১ জন কন্যাসহ ২ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৪ জন কন্যাসহ ৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল এই প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৯ জন কন্যাসহ ১০ জন। বিভিন্ন কারণে ৩ জন কন্যাসহ ৩৪ জনকে হত্যা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ২ জন কন্যাসহ ৪ টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৩ জন, এরমধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১ জন কন্যাসহ ৬ জন,  এরমধ্যে ১ জন কন্যাসহ ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

এ ছাড়া মার্চ মাসে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন, এরমধ্যে ৪ জন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৫টি। ২ জন কন্যা গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ১ জনকে হত্যার ঘটনা ঘটেছে। ৮ জন কন্যাসহ ২১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ১ জন কন্যাসহ ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। ১২ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত মাসে ৩ জন কন্যাকে অপহরণের চেষ্টা ঘটনা ঘটেছে। ফতোয়ার ঘটনার শিকার হয়েছে ১ জন। ১ জন কন্যাসহ ২ জন পুলিশী নির্যাতনের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১ টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৩ টি। এছাড়া ৯ জন কন্যাসহ ২৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর