জুন মাসে ২৯৭ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:০৬ পিএম

চলতি বছরের জুন মাসে ১৪৮ জন কন্যা এবং ১৪৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪৯ জন কন্যাসহ ৬৭ জন। তারমধ্যে ১১ জন কন্যাসহ ১৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ৪ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ৯ জন কন্যাসহ ১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জুন,২০২৪) এ তথ্য জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তি এই প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৩২ জন কন্যাসহ ৪৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১ জন কন্যা। বিভিন্ন কারণে ৪ জন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৩ জন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৩জন কন্যা। ১ জনের অগ্নিদগ্ধের শিকার হয়েছে হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১০ জন, এরমধ্যে ১ জন কন্যাসহ ৪ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৮ জন, এরমধ্যে ১ জন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৫ টি। ২ জন কন্যাসহ ৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ১ জন কন্যাকে হত্যা ও ১ জন কন্যার আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪ জন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৯ জন কন্যাসহ ২১ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে।

এছাড়া ৩ জন কন্যার আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। ৮ জন কন্যাসহ ৯ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। ৪ জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটে। ৩ জন কন্যা সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহ ঘটনা ঘটেছে ৩টি এবং বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে ৪ টি। এছাড়া ৮ জন কন্যাসহ ১৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মজুরি বৃদ্ধির দাবিতে আজ বুধবারও বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করেছে পোশাক শ্রমিকরা। ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে।...
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের নামে একটি পক্ষ অশান্তি ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা...
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশের মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি...
নাটোরে অ্যাপস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা, পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের অপরাধে প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর