২১০০ সালের মধ্যে বিশ্বের প্রায় সব দেশেই জন্মহার কমবে

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম

২১০০ সালের মধ্যে বিশ্বের প্রায় সব দেশেই জন্মহার কমবে। গত সোমবার চিকিৎসা সাময়ীকি ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ওই গবেষণাপত্রের তথ্য অনুযায়ী, ২১০০ সালের মধ্যে প্রায় কোনো দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হার যথেষ্ট থাকবে না। ফলে বিশ্বের ২০৪টি দেশের মধ্যে ১৯৮টিরই জনসংখ্যা হ্রাস পাবে।  

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে, ওই সময়ে যেসব শিশু জন্ম নেবে তাদের মধ্যে প্রতি দুইজনের একজনই হবে সাব-সাহারান আফ্রিকায়। সেসব দেশ হলো সোমালিয়া, টোঙ্গা, নাইজার, চাদ, সামোয়া এবং তাজিকিস্তান। শুধু এই অঞ্চলগুলোতেই জন্মহার স্বাভাবিক থাকবে।

আইএইচএমই’র সহ-প্রধান লেখক এবং প্রধান গবেষণা বিজ্ঞানী নাটালিয়া ভি ভট্টাচার্য বলেন, ‘প্রাপ্ত ফলাফলের তাৎপর্য অপরিসীম। জন্মহারে এই ভবিষ্যৎ প্রবণতা বিশ্বব্যাপী অর্থনীতি এবং ক্ষমতার আন্তর্জাতিক ভারসাম্যকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করবে।’

গবেষণাপত্রের সহ-প্রধান লেখক ও আইএইচএমই’র ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক অস্টিন ই শুমাসার বলেছেন, ‘সর্বোচ্চ জন্মহারসহ সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঝুঁকিগুলোর মোকাবিলা করা।’

১৯৫০ থেকে ২০২১ সালের মধ্যে করা সমীক্ষা, আদমশুমারি এবং সংগৃহীত বিভিন্ন তথ্য ও অন্যান্য উৎসের ওপর ভিত্তি করে এই গবেষণা করা হয়েছে। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ, ইনজুরি এবং রিস্ক ফ্যাক্টরস স্টাডির অংশ হিসেবে এই গবেষণা করা হয়। দীর্ঘ এই গবেষণায় ১৫০টি দেশের ৮ হাজারেরও বেশি বিজ্ঞানী সম্পৃক্ত ছিলেন।

প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
যিশুখ্রিস্টের ‘শ্রাউড অব তুরিন’ নিয়ে নতুন গবেষণায় পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশের ডিএনএ। এই প্রাচীন লিনেন কাপড় কি ভারতে তৈরি? জানুন রহস্যঘেরা এই ঐতিহাসিক নিদর্শনের নতুন তথ্য।
চীনে টানা চতুর্থ বছরের মতো জন্মহার কমেছে। গত বছর দেশটিতে ইতিহাসের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো। সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের...
চীনে এ যাবৎকালের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে গেল বছর। এতে করে টানা চার বছর দেশটি জনসংখ্যার পরিমাণ শুধু কমেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর