এবছরও জন্মহার কমেছে, অর্থনীতি নিয়ে শঙ্কায় চীন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

চীনে টানা চতুর্থ বছরের মতো জন্মহার কমেছে। গত বছর দেশটিতে ইতিহাসের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো। সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের জনসংখ্যা ৩৩ লাখ ৯০ হাজার কমে দাঁড়িয়েছে ১৪০ কোটি ৫০ লাখে।

জন্মহারের এই ধারাবাহিক পতন চীনের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীনে বর্তমানে জন্মহার কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৫ সালে দেশটিতে মোট জন্মসংখ্যা নেমে এসেছে ৭৯ লাখে, যা ২০২৪ সালের ৯৫ লাখের তুলনায় ১৭ শতাংশ কম। অন্যদিকে, একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখে।

২০২২ সাল থেকেই চীনে জনসংখ্যা কমার এই উদ্বেগজনক প্রবণতা শুরু হয়। তথ্যানুযায়ী, বর্তমানে দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। 

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং তরুণ শ্রমশক্তির অভাব সরকারি কোষাগার ও পেনশন ব্যবস্থার ওপর বিশাল চাপ সৃষ্টি করবে। বর্তমানে চীনের মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশের (২২ কোটি ৩৬ লাখ) বয়স ৬৫ বছর বা তার বেশি।

জনসংখ্যা নিয়ন্ত্রণে ১৯৭৯ সালে ‘এক সন্তান নীতি’ চালুর পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। জনসংখ্যা অতিরিক্ত কমে যাওয়ায় ২০১৬ সালে সেই নীতি থেকে সরে আসে বেইজিং। 

বর্তমানে দম্পতিরা চাইলে তিনটি সন্তান নিতে পারেন এবং সরকার বিভিন্ন আর্থিক প্রণোদনাও দিচ্ছে। তবে জীবনযাত্রার উচ্চ ব্যয়, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং দেরিতে বিয়ের প্রবণতার কারণে এসব পদক্ষেপে খুব একটা সুফল পাওয়া যাচ্ছে না। 

অনেক দম্পতি মনে করছেন, সরকারের এই নীতি পরিবর্তন করতে অনেক দেরি হয়ে গেছে।

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে চীন ও রাশিয়া। মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা মার্কিন কর্মকর্তার প্রকাশ্যে স্বীকার করার পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় চীন ও রাশিয়া।...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হয়েছে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ...
দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয়...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর