ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করলেন ট্রাম্প

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বাড়তি এই শুল্কারোপের ঘোষণা দেন তিনি। এই বাড়তি ২৫ শতাংশ এবং আগের ২৫ শতাংশ মিলিয়ে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক এখন ৫০ শতাংশ। বাড়তি এই শুল্ক ২১ দিন পর কার্যকর হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে ‘শাস্তি’ হিসেবে ট্রাম্প এই নতুন বাড়তি শুল্কারোপ ঘোষণা করলেন। এর আগে সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ওই সময় তিনি আরও জানান, এর বাইরেও ভারতের জন্য রয়েছে ‘পেনাল্টি’। তবে সে সময় এ ব্যাপারে ট্রাম্প বিস্তারিত বলেননি।

এবার সেই পেনাল্টি হিসেবে বাড়তি এই শুল্কের ঘোষণা এল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ২৫ শতাংশ ঘোষণার পর ভারতের কার্যক্রম ও জবাবের জেরে এবার নতুন এই ঘোষণা এল মার্কিন প্রশাসন থেকে। 

তবে এবারের নির্বাহী আদেশে ৯টি ধারা রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এমন ঘোষণার বিভিন্ন দিক ও কারণ। এতে বলা আছে, রুশ পণ্য নিয়ে মার্কিন নীতি আসলে কী, বিশেষ করে তেল ও জ্বালানির ক্ষেত্রে। এমনকি ইউক্রেন যুদ্ধের কথাও উল্লেখ করা আছে তাতে।

নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, ‘নির্বাহী আদেশ ১৪০৬৬-এ বর্ণিত জাতীয় জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য আমি নির্ধারণ করছি যে, ভারতের পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজনীয় ও উপযুক্ত। কেননা ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে।’

ভারতের রজধানী নয়াদিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাঁচতলা হোটেলটিতে এই ঘটনা ঘটে।
ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে...
যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৮ দেশের ২০টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এমনটাই...
লেবাননে আগ্রাসন ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোনালাপে দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর