সিডনির সমুদ্র সৈকতে বন্দুক হামলা, হতাহত অনেকে

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, আজ রোববার সৈকতে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সন্দেহভাজন দুজন হামলাকারীকে আটক করা হয়েছে।

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, আজ রোববার সৈকতে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সন্দেহভাজন দুজন হামলাকারীকে আটক করা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানায়, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

দেশটির একাধিক টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে মাটিতে পড়ে থাকা মানুষদের দেখা গেছে। এক্সে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বন্ডি সৈকতে লোকজনকে বিচ্ছিন্নভাবে দৌড়াতে দেখা গেছে। এ সময় একাধিক গুলির শব্দ এবং পুলিশের সাইরেন শোনা যায়।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের একজন মুখপাত্র বলেন, ‘আমরা বন্ডিতে সক্রিয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত। আশেপাশের লোকদের নিউ সাউথ ওয়েলস পুলিশের কাছ থেকে তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।’

নিউ সাউথ ওয়েলসের অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে একাধিক ব্যক্তিকে চিকিৎসা দিয়েছি এবং এ পর্যন্ত ৮ জনকে সিডনির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’

স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। এছাড়া, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।
চীনের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে চীনের জুতার রাজধানী খ্যাত ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় আগুন লাগে।
ইরাকের পবিত্র শহর কারবালায় পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢল নামে লাখো ভক্ত ও অনুসারীর। পড়ানো হয়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর