ফিলিস্তিনের গাজায় যথাযথ যুদ্ধবিরতি ও উপত্যকাটির প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ হয়েছে। শনিবারের বিক্ষোভে ফিলিস্তিনিপন্থী কয়েক হাজার সমর্থক অংশ নিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
এসব বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও গাজায় যুদ্ধ বন্ধের প্ল্যাকার্ড। উপত্যকায় অবিলম্বে সহায়তা প্রবেশের আহ্বান জানান তারা।
এ সময় ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসের উদ্যোগের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, এ উদ্যোগ ট্রাম্পের শান্তি পুরস্কার পাওয়ার প্রচেষ্টাকে প্রচার করছে।
এদিকে, নানা ইস্যুতে ট্রাম্প ব্যস্ত হয়ে গাজা সংকট ভুলে গেছেন বলে অভিযোগ তুলে এক বিক্ষোভকারী বলেন, তারা ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাবেন।



