গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ ৬ জনের প্রাণহানি 

আপডেট : ২১ জুন ২০২৬, ১১:৩১ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার একজন ক্যামেরাম্যান ও অন্তত একজন শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকারীদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলায় নিহত হন আল জাজিরার আহমেদ উইশাহ। এ হামলাকে জঘন্য অপরাধ আাখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উইশাহকে হামাসের সামরিক শাখার একজন সন্ত্রাসী ও স্নাইপার হিসেবে অভিযুক্ত করেছে।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী ১০০৭ জনকে হত্যা করেছে।

আল জাজিরা বলেছে, শনিবার উইশাহর মৃত্যু সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতির একটি নতুন এবং সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা ও সত্যের কণ্ঠরোধ করার একটি ধারাবাহিক পরিকল্পিত নীতির প্রতিফলন।

এদিকে আইডিএফ বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে উইশাহ ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে উন্নত স্নাইপার হামলার পরিকল্পনা করেছিলেন।

একটি স্থানীয় হাসপাতাল এবং হামাস-পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা, যারা উদ্ধার অভিযান পরিচালনা করে, তাদের মতে, বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় উইশাহর সাথে আরও দুজন নিহত হয়েছেন।

আইডিএফ নিহত অন্য দুজনকেও হামাসের সদস্য বলে অভিযুক্ত করেছে।

উইশাহর ভাই মোহাম্মদ আল জাজিরার একজন সংবাদদাতা ছিলেন। গত এপ্রিলে একটি ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। আইডিএফ তাকে হামাসের রকেট ও অস্ত্র উৎপাদন সদর দপ্তরে কাজ করার জন্য অভিযুক্ত করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে, বেসামরিক প্রতিরক্ষা, আত্মীয়স্বজন এবং নিকটবর্তী একটি হাসপাতালের তথ্যমতে, গাজা শহরের সাবরা এলাকায় একটি বাড়িতে রাতভর হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

শিফা হাসপাতাল সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে, তারা দুই শিশুসহ পরিবারের সদস্যদের মৃতদেহ গ্রহণ করেছে। চিকিৎসকরা রয়টার্সকে জানিয়েছেন, এই হামলায় নিহতদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছে।

ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর