ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা আর্জেন্টিনার

উপসাগরীয় আরব দেশগুলো অনানুষ্ঠানিকভাবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী মনে করে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সৌদি আরব ও বাহরাইন।

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

আর্জন্টিনা ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। বুধবার দেশটির প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে এ ঘোষণা আসে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

আমেরিকার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মিত্র দেশগুলোকে এমন পদক্ষেপ নিতে উৎসাহ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে আর্থিক নিষেধাজ্ঞা এবং অন্যান্য কার্যক্রমগত সীমাবদ্ধতা আরোপ করা সম্ভব হবে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ইহুদি কেন্দ্রে হামলা চালায় লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়। যা লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে অন্যতম রক্তাক্ত ঘটনা ছিল। ইরানের বিপ্লবী গার্ড হিজবুল্লাহকে সহায়তা করে, এই কারণ দেখিয়ে আর্জেন্টিনা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।

২০১৯ সালে আমেরিকা বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরানের বিপ্লবী গার্ডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। এরপর তাদের পদাঙ্ক অনুসরণ করে কানাডা।

এরপর ২০২৫ সালে অস্ট্রেলিয়া বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণার পর দীর্ঘ সময় বিশ্বের আর কোনো দেশ তাদের এমন তকমা দেয়নি। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন তাদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। সর্বশেষ আর্জেন্টিনা এমন ঘোষণা দিল।

অপরদিকে উপসাগরীয় আরব দেশগুলো অনানুষ্ঠানিকভাবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী মনে করে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সৌদি আরব ও বাহরাইন।

কানাডা থেকে আমদানীকৃত বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল কানাডায় রপ্তানির ক্ষেত্রে অসম আচরণ করা হয় উল্লেখ করে প্রতিশোধ...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না...
ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আজ এই তথ্য দিয়েছে আল জাজিরা।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর