সৌদির আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের অস্ত্র বিক্রি বন্ধ

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এএম

সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে দেড় শ কোটি ডলারের অস্ত্র বিক্রির একটি চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। দুটি পাকিস্তানি নিরাপত্তা সূত্র এবং একটি কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন বলছে, সৌদি আরব চুক্তিটি বাতিল করতে বলার পর এবং এই ক্রয়ে অর্থায়ন করবে না বলে জানানোর পর পাকিস্তান সুদানকে অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের দেড় শ কোটি ডলারের একটি চুক্তি স্থগিত করেছে।

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যকার সংঘাত প্রায় তিন বছর ধরে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটকে উসকে দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, লোহিত সাগরের এই দেশটি বিশ্বের অন্যতম প্রধান সোনা উৎপাদক। অনেক বিদেশি স্বার্থের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ দেশ।

রয়টার্স সর্বপ্রথম জানুয়ারিতে জানিয়েছিল, অস্ত্র বিক্রির চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে ছিল এবং সৌদি আরব এর মধ্যস্থতা করেছিল। কিন্তু সে সময় রিয়াদের পক্ষ থেকে কোনো অর্থায়নের কথা প্রকাশ করা হয়নি।

গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানের যুদ্ধবিমান ও অস্ত্র ব্যবস্থা গুরুত্ব পাওয়ায় দেশটির সামরিক বাহিনী বেশ কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছিল, যার মধ্যে এই চুক্তিটিও ছিল।

প্রতিবেদন বলছে, সৌদি আরব পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং ইসলামাবাদের দুর্বল অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ঋণ ও অর্থায়নের উৎস হিসেবে কাজ করে আসছে। গত বছর একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে, যেখানে যেকোনো এক পক্ষের ওপর আগ্রাসনকে উভয়ের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলোর একটি জানিয়েছে, অর্থায়নের পরিকল্পনা বাদ দেওয়ার পর সৌদি আরব ইঙ্গিত দিয়েছে, পাকিস্তানের উচিত চুক্তিটি বাতিল করা।
সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। সুদানের সশস্ত্র বাহিনীও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

পাকিস্তানি সামরিক বাহিনী রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সামরিক ও বিমান বাহিনী এর আগে কোনো চুক্তি প্রক্রিয়াধীন থাকার বিষয়টি নিশ্চিত করেনি।

সূত্র আরও জানায়, কিছু পশ্চিমা দেশ রিয়াদকে আফ্রিকায় প্রক্সি যুদ্ধ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সুদানসহ এই অঞ্চলের সংঘাতপূর্ণ দেশগুলোতে পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন করে আসছে।

সূত্র জানিয়েছে, রিয়াদে সুদানের সেনাপ্রধান এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে মার্চ মাসের এক বৈঠকের ফলে অস্ত্র চুক্তির জন্য সৌদি অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর