এশিয়ায় চীনকে ঠেকাতে যে কৌশল নিল আমেরিকা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

ইন্দো-প্যাসিফিক এলাকায় চীনের আধিপত্য কমাতে এবং নিজেদের বিশেষ বাহিনী মোতায়েন করতে এবার নতুন কৌশলে হাঁটছে আমেরিকা। জাহাজবিরোধী অস্ত্র যাতে সহজে পাওয়া যায় এবং তা যেন প্রচুর পরিমাণে এক জায়গায় থাকে, সেজন্য এক জায়গায় জমা করে অস্ত্রাগার বানানোর চিন্তা করছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
 
ইউক্রেনে রুশ হামলার পর থেকেই মূলত নতুন এই দর্শনের দিকে ঝুঁকেছে আমেরিকা। এতে তারা ভাবছে, কীভাবে কম খরচে বেশি অস্ত্র পাওয়া যায়। দেশটির একটি ক্ষেপণাস্ত্র প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, চীনকে টেক্কা দিতে চীনের মতোই হাঁটতে চাইছে আমেরিকা। এ জন্য কম দামে পাওয়া যাবে এমন অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। 

এ ব্যাপারে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট নামের থিংক ট্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউআন গ্রাহাম বলেন, চীন এখন এমন সব জাহাজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমাহার করছে, যা দ্রুত আক্রমণ করতে পারে। এমনকি এগুলো সহজেই হাতের কাছে পাওয়া যায়, খরচও কম।

তবে এ ব্যাপারে দুই দেশের প্রতিরক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর মধ্যেই কম খরচে বানানো যায় এমন বোমার পরীক্ষা চালিয়েছে আমেরিকা। এটি খুব দ্রুম চলমান বস্তুকে শনাক্ত করতে পারে। এমন হাজারো বোমা চাইছেন আমেরিকার সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিকের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এই বোমার নাম কুইকসিঙ্ক। এর আগেই চীন জাহাজবিরোধী অস্ত্র বানিয়ে রেখেছে।    

এ বছর এশিয়ায় বেশ জোরেশোরেই নেমেছে মার্কিন প্রশাসন। কুইকসিঙ্ক নামের এই বিশেষ জাহাজবিরোধী বোমা ছাড়াও বেশকিছু সরঞ্জাম মোতায়েন করেছে তারা। এর মধ্যে গত এপ্রিলে তারা এশিয়ায় বসায় নতুন টাইফুন মোবাইল মিসাইল ব্যাটারি। এটি খুব দ্রুত সমুদ্রযানকে টার্গেট করতে পারে। বানাতেও এত বেশি খরচ হয়নি। এই সমরাস্ত্র বসানো হয় ফিলিপাইনসে। 

এশিয়ার জন্য আগামী ৫ বছরে ৮ শতাধিক এসএম-সিক্স ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে আমেরিকা। যদিও এ ব্যাপারে প্রতিরক্ষা বিভাগ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া কয়েক হাজার তোমাহক এবং তারও বেশি জেডিএএম ক্ষেপণাস্ত্র বানানো শুরু হয়েছে। 

এ ব্যাপারে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট নামের থিংক ট্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউআন গ্রাহাম বলেন, ‘চীনের খেলাটা হচ্ছে, পশ্চিম প্যাসিফিকে আমেরিকার নৌবাহিনীকে এগিয়ে যেতে না দেওয়া। এ কারণে আমেরিকাও পরিকল্পনায় নতুনত্ব আনতে চাইছে।’

দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর