জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান বাইডেনের

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের জনগণকে উত্তেজিক না হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। 

বার্তা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বাইডেন এই বক্তৃতা দেন। সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের পর হতাশ সমর্থকদের তিনি সান্ত্বনা দিয়ে বলেন, ‘বিপর্যয় অনিবার্য ছিল। তবে হাল ছেড়ে দেওয়া চলবে না। হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। নির্বাচনে হেরেছি মানে এই নয় যে, আমরা পরাজিত।’

বাইডেন বলেন, ‘আমার বাবা বলতেন, কোনো এক পদ থেকে আমরা ছিটকে পড়তেই পারি, কিন্তু আমাদের চরিত্রের বৈশিষ্ট্য হলো আমরা কত দ্রুত সেই জায়গা থেকে উঠে আসতে পারি। পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত, আমাদের স্বপ্নের আমেরিকা আমাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে।’

বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্র্যাটদের পরাজয় মেনে নিয়ে বলেন, ‘মঙ্গলবারের নির্বাচন মার্কিন নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা ও স্বচ্ছতা প্রমাণ করেছে। এই নির্বাচন সুশৃঙ্খলবারে ক্ষমতা হস্তান্তরেরও প্রতিশ্রুতি দেয়।’

তবে এর আগে ২০২০ সালের নির্বাচনের সময় যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রায় হেরে যাচ্ছিলেন, তখন সেই পরাজয় না মানার ঘোষণা দিয়েছিলেন। এবার অবশ্য পরাজয় স্বীকার করে নিলেন।

বাইডেন তাঁর ভাষণে বলেন, ‘ডেমোক্র্যাটরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। গণতন্ত্রে জনগণের ইচ্ছাই শেষ কথা।’

এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘গতকাল আমি নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে আমি তাঁকে আশ্বস্ত করেছি।’

গতকাল হেরে যাওয়া ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন জো বাইডেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সঙ্গেও কথা বলেছি। তিনি একজন জনসেবক। তিনি তার পুরো হৃদয় দিয়ে এই নির্বাচনে জয়ের জন্য চেষ্টা করেছেন। তিনি ও তাঁর পুরো দল গর্বিত হওয়া উচিত। দেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি।’

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর