প্রথা ভাঙছেন ট্রাম্প, শপথ অনুষ্ঠানকে বানাতে চান বিশ্বমঞ্চ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানকে বিশ্বমঞ্চ হিসেবে দেখতে চান নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নির্বাচনী দলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
 
প্রথাগতভাবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে কোনো বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো হয় না। তবে এবার ট্রাম্প এই প্রথা ভেঙেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নেতাকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

চীন সরকার জানিয়েছে, তাদের প্রেসিডেন্টের অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই। তবে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আরও থাকছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ আরও অনেক বিশ্বনেতা। ভারত থেকে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডিসেম্বরে ফ্রান্সে পুনর্নির্মিত নটরডেম গির্জার পুনরায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে ৮০টি দেশের নেতারা উপস্থিত ছিলেন।

ট্রাম্পের ট্রানজিশন শিবিরের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট তাঁর শপথ অনুষ্ঠানটি তেমনই করতে চান। তিনি ওই অনুষ্ঠানকে বিশ্বমঞ্চ বানাতে চান।
 

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
জুনে সই হওয়া চুক্তির ৭ শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফ। এসময়, অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার দিন শেষ বলেও...
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা তেহরান পরিত্যাগ করছে বলেও দাবি...
চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর