যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ এএম

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতাদের। এবারই প্রথমবারের মতো রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। রিপাবলিকান এই নেতার ট্রানজিশন শিবির জানায়, ট্রাম্প তাঁর শপথ অনুষ্ঠানকে বিশ্বমঞ্চ বানাতে চান।

প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প নিজেই তাঁর আসন্ন শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য  ১৭ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ চাঁদা সংগ্রহ করে ফেলেছেন। দেশের বড় বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি, বৃহৎ পুঁজিপতিরা উৎসবের খরচ বাবদ মোটা অঙ্কের চেক দিয়েছেন ট্রাম্পকে।

সব মিলিয়ে আগামী ২০ জানুয়ারি জুনিয়র মার্টিন লুথার কিং দিবসের ছুটির দিনে শপথ নেবেন ট্রাম্প। আমেরিকায় শপথগ্রহণ অনুষ্ঠান হয় প্রতি চার বছর অন্তর ২০ জানুয়ারি অথবা রোববার পড়লে ২১ জানুয়ারি। এবার ২০ জানুয়ারি পড়েছে সোমবার। এইদিন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল বিল্ডিংয়ে মূল অনুষ্ঠান হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মার্কিন টিভি চ্যানেলগুলোতে সরাসরি দেখা যাবে অনুষ্ঠান। মার্কিন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাইনিউজের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট। এবার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ভ্যান্স। ওই দিন দিনের শুরুতে একটি মিছিল করে সবাই ইউএস ক্যাপিটলে ঢুকবেন। সেই মিছিলে থাকেন বিদায়ী প্রেসিডেন্টসহ তাঁর মন্ত্রিপরিষদ এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর হবু মন্ত্রীরা। ডান হাত উঁচু করে বাঁ হাত বাইবেলের ওপর রেখে শপথ নেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী বাইবেলটি ধরে রাখেন। এরপর নতুন প্রেসিডেন্ট একটি ভাষণ দেন। এরপর প্রাক্তন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস ত্যাগ করেন। ১৯৭৭ সাল থেকে বিদায়ী প্রেসিডেন্টের সম্মানে হেলিকপ্টারে স্ত্রীকে নিয়ে ঠিকানা বদল করেন তাঁরা।

এরপর নতুন প্রেসিডেন্ট ওভাল অফিসে নিজের ঘরে গিয়ে বসেন এবং কাগজপত্রে আনুষ্ঠানিকভাবে সই করে দায়িত্বভার নেন। এরপর ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য অতিথির সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। সাধারণত এই ভোজে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নিজস্ব প্রাদেশিক রান্নাবান্না হয়। খাওয়াদাওয়ার শেষে মার্কিন প্রেসিডেন্ট ইস্টফ্রন্ট স্টেপে গিয়ে সেনাদলের সঙ্গে মিলিত হন এবং তারপরেই পেনসিলভেনিয়া এভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত তাঁরা একটি প্যারেডে অংশ নেন।

জানা গেছে, এবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাজির থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বহু স্বনামধন্য ব্যক্তিকে। তাঁর মধ্যে রয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকানদের অপপ্রচার উড়িয়ে বাইডেন জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন। ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও। তবে শি নিজে না এসে তাঁর একটি প্রতিনিধিদল থাকতে পারে অনুষ্ঠানে।

এছাড়া আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইরেও থাকার কথা রয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। আমন্ত্রণ করা হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিক,  হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকেও।

হরমুজ প্রণালিতে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির। এ নিয়ে ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করল ইরানি বাহিনী। এ অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দাবি পূরণ হলেই...
তিন পরাশক্তির প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, অথচ অর্জন সামান্যই। ইউক্রেন যুদ্ধ থেকে বৈশ্বিক নিরাপত্তা, কোনো ইস্যুতেই মেলেনি বড় সমাধান। বরং বৈঠকের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে তিন নেতার একসঙ্গে বসার ছবি আর...
ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
এশিয়া সফরের অংশ হিসেবে চীনের শেনজেনে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর