তীব্র ঠান্ডার পূর্বাভাস, খোলাস্থানে হচ্ছে না ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান  

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:১০ এএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আগামী সোমবারের  দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের ভেতরেই অনুষ্ঠিত হবে। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন।  
 
ট্রাম্পে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল লিখেছেন, ‘দেশজুড়ে আর্কটিক ব্লাস্ট চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি।’

আর্কটিক ব্লাস্টের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত কমে যায়, বেড়ে যায় তুষারপাত। বাতাসেও পরিবর্তন আসে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে আর্কটিক ব্লাস্ট শুরু হয়েছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলাস্থানে হয়ে থাকে। কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় তা বাইরে করা অনিরাপদ হবে। এ কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরে করা হবে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে রোনাল্ড রিগ্যান ১৯৮৫ সালে ক্যাপিটল ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন। তখনও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি নোবেলজয়ী হিসেবে...
জুনে সই হওয়া চুক্তির ৭ শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফ। এসময়, অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার দিন শেষ বলেও...
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা তেহরান পরিত্যাগ করছে বলেও দাবি...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর