ট্রাম্প-ভ্যান্সের শপথ আজ 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ এএম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এদিন শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী আয়োজনে থাকছেন সাবেক প্রেসিডেন্ট, ফেডারেল কর্মকর্তাসহ ট্রাম্প ভক্তরাও। অনুষ্ঠানে পারফর্ম করবেন তারকা শিল্পীরা। ক্যাপিটল হিলে শুরু হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে হোয়াইট হাউসে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসেন নতুন প্রেসিডেন্ট। আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট। এরই ধারবাহিকতায় ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।   

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্যাপিটল হিলে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে অভিষেক অনুষ্ঠান। ৪০ বছরে এবারই প্রথম ক্যাপিটল হিলের ভেতরে করা হচ্ছে আয়োজন। মহা-আয়োজনের শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য।  

এরপরই ট্রাম্প পাঠ করবেন বহুল প্রতীক্ষিত শপথ বাক্য। এসময় আগামী ৪ বছরের লক্ষ্য নির্ধারণ করবেন ট্রাম্প।  

পরে ট্রাম্প যাবেন সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে, স্বাক্ষর করবেন গুরুত্বপূর্ণ নথি। এরপরই রিপাবলিকান প্রেসিডেন্ট যোগ দেবেন কংগ্রেস আয়োজিত মধ্যাহ্নভোজে। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হবে কুচকাওয়াজ। দুবারের প্রেসিডেন্ট অংশ নেবেন ৩টি সমাবেশেও।  

অনুষ্ঠান প্রাণবন্ত করবেন সঙ্গীত শিল্পী ক্যারি আন্ডারউড। গাইবেন আমেরিকা দ্য বিউটিফুল। মঞ্চ মাতাবেন লি গ্রিনউডও। এছাড়া, থাকছেন বিলি রে সাইরাস, জেসন আলডিন, গ্যাভিন ডিগ্রো, কিড রক ও ডিস্কো গ্রুপ দ্য ভিলেজ পিপল।  

ট্রাম্পের পর সবচেয়ে গুরুত্বের দাবিদার বিদায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। অতিথি হিসেবে আসছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ। তবে থাকছেন না ওবামা পত্নী। এছাড়াও যোগ দেবে ফেডারেল কর্মকর্তা ও ট্রাম্প ভক্তরা।  একই অনুষ্ঠানে শপথ নেবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও।  

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
জুনে সই হওয়া চুক্তির ৭ শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফ। এসময়, অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার দিন শেষ বলেও...
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা তেহরান পরিত্যাগ করছে বলেও দাবি...
চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর