আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই মুহূর্ত থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার শপথ নেওয়ার পর এই ভাষণ দেন ট্রাম্প। এতে তিনি আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন।

নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এটার প্রমাণ হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে, অসম্ভব বলে কিছু বিশ্বাস করা কখনই উচিৎ নয়। অসম্ভবকে সম্ভব করাটাই আমরা আমেরিকায় সবচেয়ে ভালো পারি।’

বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা হবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বিচারের ভারসাম্য পুনর্বিন্যাসিত হবে। দুর্বৃত্ত, অত্যাচারী ও অস্বচ্ছ বিচার বিভাগের এবং সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ হবে।’

৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় একটি নতুন ও সফল যুগের সূচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘পরিবর্তনের জোয়ার দেশজুড়ে বইছে। সূর্যালোক এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং আমেরিকার জন্য এই সুযোগটি কাজে লাগানোর সময় এসে গেছে।’

জনগণকে তাদের বিশ্বাস, তাদের সম্পদ, তাদের গণতন্ত্র এবং তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে বলে ভাষণে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের শপথ নিয়ে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্ত থেকে, আমেরিকার পতন শেষ।’

ট্রাম্প তাঁর বক্তৃতায় নর্থ ক্যারোলিনার হারিকেন এবং লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, আমেরিকায় একটি স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে যা দুর্যোগের সময়ে সঠিকভাবে কাজ করে না। দেশটির শিক্ষা ব্যবস্থায় শিশুদের নিজেদের লজ্জিত হতে শেখানো হয়। এগুলো সবই আজ থেকেই পরিবর্তিত হবে এবং খুব দ্রুত পরিবর্তিত হবে।

ভাষণে ট্রাম্প তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে, আমাদের নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে, বিচার ব্যবস্থার ভারসাম্য পুনর্বিন্যাসিত হবে। আমাদের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে থাকবে একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি তৈরি করা।’

আকাশেও আমেরিকার আধিপত্য বজায় থাকবে উল্লেখ করে নতুন প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন নভোচারীরা মঙ্গল গ্রহে গিয়ে বিজয়ের নতুন ইতিহাস রচনা করবে।’

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
জুনে সই হওয়া চুক্তির ৭ শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফ। এসময়, অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার দিন শেষ বলেও...
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা তেহরান পরিত্যাগ করছে বলেও দাবি...
চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর