কমলাকে বাইডেনের দেওয়া নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তা ব্যবস্থা তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে এত দিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাচ্ছিলেন কমলা। সেটাই প্রত্যাহার করে নেওয়া হলো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টরা আজীবন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পেয়ে থাকেন। প্রথমে কথা ছিল, সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে আরও ৬ মাস এই নিরাপত্তা পাবেন কমলা।

গত ২১ জুলাই তাঁর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু গত নির্বাচনে কমলাই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন বলে হোয়াইট হাউস ছাড়ার আগে তাঁর নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সেই সিদ্ধান্তই এবার প্রত্যাহার করলেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে যে নির্দেশিকা পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না কমলা।

কমলার উপদেষ্টা কার্স্টেন অ্যালেন সিএনএনকে বলেছেন, ‘সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব এবং কারও নিরাপত্তার প্রতি তাদের এই দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট।

কমলা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। 

ট্রাম্প সরকার তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার খবর শুনে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার গভর্নর তথা কমলার দলের নেতা গ্যাভিন নিউসম। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। তবে সে ক্ষেত্রে সিটি পুলিশের নিরাপত্তা পেতে পারেন কমলা।

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর