ডায়াবেটিসসহ যেসব রোগ থাকলে ভিসা নাও দিতে পারে যুক্তরাষ্ট্র

ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা স্থূলতা থাকলে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া কঠিন হতে পারে। দেশটির নতুন নির্দেশনায় বলা হয়েছে, এসব রোগ থাকলে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা ব্যয় বহন করতে পারবেন কি না, তা যাচাই করবে দূতাবাস। ফলে অনেকের ভিসা আটকে যেতে পারে।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

এখন থেকে ডায়াবেটিসসহ আরও কিছু রোগ থাকলে যুক্তরাষ্ট্র আর ভিসা নাও দিতে পারে। দেশটির এক সরকারি নির্দেশনায় এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটনভিত্তিক স্বাস্থ্যবিষয়ক এই সংবাদমাধ্যমটি জানায়, যারা রোগাক্রান্ত তারা যুক্তরাষ্ট্রে এসে বসবাস শুরুর পর চিকিৎসা ব্যয় চালিয়ে নিতে পারবেন কি না, সেটি বিবেচনা করা হবে। এ ব্যাপারে বিশ্বব্যাপী বিভিন্ন দূতাবাস এবং কনস্যুলেটে গাইডলাইন পাঠানো হয়েছে।

গাইডলাইনে নির্দেশনা দেওয়া হয়েছে, ভিসা আবেদনকারীর স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে হার্টের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ক্যানসার, ডায়াবেটিস, মেটাবলিক রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্যসহ কিছু নির্দিষ্ট রোগ বিবেচনায় নিতে বলা হয়েছে। 

ভিসা কর্মকর্তাদের আরও কিছু শারীরিক অবস্থা বিবেচনায় নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে স্থূলতার কথাও উল্লেখ করা হয়েছে– যা হাঁপানি, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপের মতো রোগের কারণ হতে পারে। 

কারণ হিসেবে বলা হয়েছে, এই রোগগুলোর চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় লাখ লাখ ডলার খরচ হতে পারে। আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজ খরচে চিকিৎসা ব্যয় মেটাতে পারবে কি না সেটিও খতিয়ে দেখতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ যুক্তরাষ্ট্রে গেলে চিকিৎসা করালে সেখানে সরকারের খরচ হয়। এই খরচ কমাতেই রোগাক্রান্তদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিসার আবেদন যাচাই করার সময় সংক্রামক রোগ পরীক্ষা করা, টিকার ইতিহাস দেখা, এবং মানসিক স্থিতাবস্থা যাচাই করা– এসব প্রক্রিয়া আগে থেকেই ছিল। তবে এই নতুন নির্দেশিকায় আরও কিছু স্বাস্থ্যগত সমস্যা যুক্ত করা হয়েছে। 

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর