কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ এএম

পেরু সীমান্তের কাছে কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্তে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এছাড়া, ৭৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৪০ আরোহী এখনও নিখোঁজ রয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

কলম্বিয়ার সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে সেনাবাহিনীর অন্তত ৮০ সদস্যসহ ১২৫ জন আরোহী ছিলেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিমানটি বিধ্বস্ত হয়। সামরিক বাহিনীকে আধুনিকীকরণের পরিকল্পনায় বাধাদানকারীদের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

এদিকে, লকহিড মার্টিন হারকিউলিস সি-হানড্রেড থারটি নামে বিমানটি দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

 

স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। এছাড়া, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।
চীনের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে চীনের জুতার রাজধানী খ্যাত ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় আগুন লাগে।
ইরাকের পবিত্র শহর কারবালায় পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢল নামে লাখো ভক্ত ও অনুসারীর। পড়ানো হয়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর