জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকার নিষেধাজ্ঞা তুলল যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ মে ২০২৬, ০৯:৪০ এএম

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।  

এক সপ্তাহ আগে এক ফেডারেল বিচারক নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে রয়টার্স জানিয়েছে।

আদালত তার পর্যবেক্ষণে বলেছিল, গাজায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের সমালোচনার কারণে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন সম্ভবত তার বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ফ্রান্সেসকা আলবানিজ ২০২২ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরার কারণে ২০২৫ সালের জুলাইতে ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক...
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর