ইরানের সঙ্গে চুক্তি হতে পারে এ সপ্তাহেই: ট্রাম্প

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে এবং এ সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের এমনটা জানান তিনি। 

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে। এসময় সম্ভাব্য চুক্তির অধীনে ওয়াশিংটন তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে পারবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। 

ট্রাম্প বলেন, ‘আমরা ভিন্ন একটি কারণে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। তাই ইরানও তার পাল্টা জবাব দিচ্ছিল। আমি শুনছি, আলোচনাটি বেশ ভালোভাবেই এগোচ্ছে। খুবই ভালোভাবে। যদি তাই হয়, তাহলে এই সপ্তাহের শেষেই চুক্তিতে পৌঁছানো যেতে পারে।’ 

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যদিও আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে দাবি তাঁর।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার চিত্রটা হয়ে উঠেছে ‘শেষ হইয়াও হইলো না শেষের’ মতো। ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতকে এখন ঠিক এভাবেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। 

এদিকে, গত শনিবার ইরান যুদ্ধ গড়ায় একশতম দিনে। তবে সংঘাত বন্ধের সুনির্দিষ্ট কোন দিনক্ষণ ঠিক না হওয়ায় ধোঁয়াশা যেন কাটছেই না। তবুও নিত্যনতুন আশার বানী শুনিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এছাড়াও ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতের মত অন্যান্য আঞ্চলিক উত্তেজনা ইরানের সঙ্গে চলমান আলোচনার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ট্রাম্প। 

এর আগে পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে ইরান সম্মত হয়েছে বলে নিউইয়র্ক পোস্টের এক পডকাস্ট সাক্ষাৎকারে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় ইরান এ বিষয়ে রাজি হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এছাড়াও হরমুজ প্রণালিতে অচলাবস্থা খুব দ্রুত সমাধানের পথে এগোবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধ বন্ধের আলোচনায় সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলেও সাক্ষাৎকারে জানান ট্রাম্প। এসময় ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলাপের বিষয়ে এখনও ভাবিনি। তবে আমি এটা নিয়ে ভাবব। আমি তার সাথে দেখা করতে চাই। সবকিছু কীভাবে এগোয় তার উপর নির্ভর করে, সম্ভবত কোনো এক সময় দেখা হবে।’

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ ইসরায়েলের পুনর্দখলকে শুধু সামরিক অভিযান নয়, বরং একটি প্রতীকী বার্তা হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, দুর্গটির...
ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এমনটা জানান তিনি। এদিকে...
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে এবং যুক্তরাষ্ট্র আর ইরানের অভ্যন্তরে ধারাবাহিক হামলা চালাচ্ছে...
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসারায়েলি বাহিনীর হামলায় দুজন স্বাস্থ্যকর্মী ও এক লেবানিজ সেনাসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। বুধবার (৩ জুন) অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ...
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ দর্শানোর এই নোটিশ হাসপাতালের সামনে নোটিশ বোর্ডে...
আবাসিক গ্রাকদের ক্ষেত্রে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ, আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত পূর্বের দামই বহাল রাখার...
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও হাইয়েস গাড়ির সংঘর্ষে ৪ বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ওই দুই শিশুর নাম ইজাজ ও ইহান। আজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার  বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর