জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:৩১ পিএম

গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। এ সময় উপস্থিত ছিলেন–বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ ও সিনেট সদস্যরা ।

অধিবেশনে প্রস্তাবিত মূল বাজেট ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা এবং গেল  অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা সংশোধিত বাজেট সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে উপাচার্য বলেন, ‘বিশ্ব আজ এক অভূতপূর্ব রূপান্তরের যুগ অতিক্রম করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল ডিগ্রি প্রদান নয়, বরং এমন মানবসম্পদ গড়ে তোলা, যারা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। আমরা বিশ্বাস করি ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রজন্মের হাত ধরে, যারা কেবল তথ্যের ধারক নয়, বরং জ্ঞান সৃষ্টিকারী; যারা চাকরি প্রার্থী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী; যারা পরিবর্তনের শিকার নয়, বরং পরিবর্তনের নেতৃত্বদানকারী।’

বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগসহ দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বাজেটে।
জানুয়ারি মাসে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত যেন হয় সেই টার্গেট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বুধবার বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির এক্সেলেন্স...
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা...
উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ খুঁজছেন এমন শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ইতালি। ইউরোপের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান পাভিয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের গবেষকদের...
বাংলাদেশিসহ অনভিবাসী ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকির কথা জানিয়ে পর্যাপ্ত আর্থিক...
ফেনীতে এক রাতে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম ও ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই ভক্তদের আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। অভিনেত্রী জানালেন, বর্তমানে...
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর