ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে কমছে প্রাণের আশা

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:৩১ এএম

ভেনেজুয়েলায় ভয়াবহ দুই ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এখনো নিখোঁজ ৫১ হাজারেরও বেশি মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে জীবিতদের উদ্ধারের চেষ্টা। রয়টার্স জানিয়েছে এসব খবর।

তবে আটকেপড়াদের জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে সতর্ক করেছে উদ্ধারকারীদল। কারণ ভূমিকম্পের পর ৭২ ঘণ্টার মধ্যে জীবিত উদ্ধারের সম্ভাবনা বেশি থাকে। বুধবারের ভূমিকম্পের পর এরই মধ্যে সেই সময় পার হয়ে গেছে।

এদিকে, উদ্ধার অভিযানে আন্তর্জাতিক উদ্যোগ সন্তোষজনক হলেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। অভিযোগ যথাযথ সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার কাজ চালাতে হচ্ছে তাদের।

এদিকে, ভূমিকম্পের তিন দিন পর শনিবার ধ্বংসস্তুপের নিচ থেকে ৯ মাসের এক শিশুসহ ৩ জনকে উদ্ধার করেছে কর্মীরা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬০ লাখ ৭৬ হাজার মানুষ। যার মধ্যে শুধু কারাকাসেই রয়েছে ২০ লাখ বাসিন্দা।

অন্যদিকে, জাতিসংঘের তথ্য মতে ভূমিকম্পের ফলে ভেনেজুয়েলায় আর্থিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ান ডলার।

আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এখনও পর্যন্ত নিখোঁজ আছে ১১ হাজারেও বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে আমেরিকা মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ও...
মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দফার ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আহতের সংখ্যা ৪ হাজারের...
৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ৭ মাত্রার বেশি ক্ষমতার ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আহত সাত শতাধিক।  
বিশ্বকাপের মঞ্চে প্রথম ফুটবলার হিসেবে টানা ৭ ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর আগে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি ছিল ফ্রান্সের জ্যঁ ফন্তেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনিওর (১৯৭০)। সর্বশেষ...
পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া...
প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে ২-০ ব্যবধানে
আগেই নকআউট নিশ্চিত হওয়ায় আজ যে একাদশ নিয়ে স্কালোনি পরীক্ষা নিরীক্ষা চালাবেন, সেটা অনুমিতই ছিল। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে আজ ৯টি পরিবর্তন আনেন স্কালোনি! একাদশ বদলালেও আর্জেন্টিনার ধার কমেনি।...
জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা আজ রোববার।
লোডিং...

এলাকার খবর