ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫

আপডেট : ২৬ জুন ২০২৬, ১২:৪২ পিএম

মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই দফার ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আহতের সংখ্যা ৪ হাজারের বেশি। এখনও নিখোঁজ ১১ হাজারের বেশি। এসব তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজের। হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের।

রয়টার্স জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য। বহু ভবন ধসে পড়ায় অঞ্চলটিকে কার্যত ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কোথাও ভারী যন্ত্রপাতি, কোথাও আবার খালি হাতে চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেঁচে থাকা মানুষদের খুঁজছেন উদ্ধারকর্মীরা।

ধসে পড়া একটি ভবনের নিচে চার ঘণ্টা আটকে ছিলেন এরিক পল মার্টিনেজ সান্তোস। শেষ পর্যন্ত উদ্ধারকর্মীদের সহায়তায় জীবিত বেরিয়ে আসেন তিনি।

সান্তোস বলেন, চার ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে ছিলাম। উদ্ধারকারীদের কাছে পর্যাপ্ত সরঞ্জামও ছিল না। তারা প্রাণপণ চেষ্টা করেছে, আমিও ভেতর থেকে সহযোগিতা করেছি। ঘরের আসবাবপত্রই শেষ পর্যন্ত আমাকে বাঁচিয়ে দিয়েছে।

তবে সবার ভাগ্য এতটা সহায় হয়নি। অনেক পরিবার এখনও তাদের স্বজনদের খোঁজে ধসে পড়া ভবনের সামনে অপেক্ষা করছে। কোথাও স্ত্রী-সন্তান, কোথাও বাবা-মা বা আত্মীয়স্বজন এখনও নিখোঁজ। 

স্বেচ্ছাসেবকরা উদ্ধারকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। অনেকের বিশ্বাস, এখনও জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মূল ভূমিকম্পের পর আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কা রয়েছে। ফলে উদ্ধারকাজের পাশাপাশি নতুন ঝুঁকিও মোকাবিলা করতে হচ্ছে কর্তৃপক্ষকে।

৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ৭ মাত্রার বেশি ক্ষমতার ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আহত সাত শতাধিক।  
ভেনেজুয়েলার কারাকাসে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুদফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং আরেকটির মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বহু...
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবারের এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  
ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ-ইন করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, যদি সেদেশে কোনো বাংলাদেশি থাকে, তবে যাচাই–বাছাইয়ে ফেরানো হবে।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব...
নতুন লাইনআপ নিয়ে এবারই প্রথমবার মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে তাঁরা। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। গত মার্চে অর্থহীনের সঙ্গে পথচলার ইতি টানেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী...
চাঁদপুরের কচুয়ায় স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর