রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ দুজনকে হত্যা মামলার রায় আজ

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:৪৫ এএম

জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা আজ রোববার।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবেন। বিটিভিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতারবিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানসহ আসামি মোট ৫ জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। 

মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; পুলিশের ছোড়া গুলিতে বনশ্রীতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়।

আসামিদের বিরুদ্ধে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের যথাযথ শাস্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের...
২০০৭ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া আট আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া খালাসের...
জুলাই আন্দোলনের সময় ঘটা মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হওয়া মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৩০ জুন। আজ সোমবার এই তারিখ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
আগামী রোব ও সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ার ও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত সচেতন গ্রাহক ফোরাম। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব...
বিশ্বকাপের মঞ্চে প্রথম ফুটবলার হিসেবে টানা ৭ ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর আগে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি ছিল ফ্রান্সের জ্যঁ ফন্তেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনিওর (১৯৭০)। সর্বশেষ...
পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া...
প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে ২-০ ব্যবধানে
আগেই নকআউট নিশ্চিত হওয়ায় আজ যে একাদশ নিয়ে স্কালোনি পরীক্ষা নিরীক্ষা চালাবেন, সেটা অনুমিতই ছিল। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে আজ ৯টি পরিবর্তন আনেন স্কালোনি! একাদশ বদলালেও আর্জেন্টিনার ধার কমেনি।...
পানামার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে আবারও আলোচনায় আসেন নানা কওয়াকু বোনসাম নামের ওই তান্ত্রিক। তিনি এবার দাবি করেন, কেইনের ওপর থেকে জাদু তুলে নিয়েছেন তিনি। সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, পানামার...
লোডিং...

এলাকার খবর