মুইজ্জুকে উৎখাতে ‘নীলনকশা’ করেছিল ভারত: ওয়াশিংটন পোস্ট

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে উৎখাত করতে দেশটির বিরোধীদের নিয়ে ‘নীলনকশা’ তৈরি করেছিল ভারত। বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

ওয়াশিংটনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনপন্থী মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে কূটনীতি সম্পর্ক বাড়ানোয় তৎপর হয়ে ওঠেন। এমনটি মালদ্বীপের থাকা ভারতীয় সেনাদের ফিরিয়ে নিতে ভারত সরকারতে সময়সীমাও বেঁধে দিনি তিনি। এ ছাড়া বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতামূলক চুক্তি সইয়ের ব্যাপারে তোড়জোর শুরু করেন।

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট মুইজ্জুকে সরিয়ে দিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)–এর পক্ষে কাজ করা এজেন্টরা। কয়েক সপ্তাহের মধ্যেই তারা একটি ‘নীলনকশা’ সাজিয়ে ফেলেন। ওই আলোচনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওয়াশিংটন পোস্ট তাদের নাম প্রকাশ করেনি।

২০২৩ সালের শেষের দিকে ক্ষমতায় বসা মুইজ্জু ভারতের আধিপত্যবাদী পররাষ্ট্রনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান। তিনি ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে ক্ষমতায় বসেছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সম্প্রতি তাদের হাতে ‘ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ’ শীর্ষক একটি অভ্যন্তরীণ গোপন নথি এসেছে। নথিতে দেখা গেছে, মালদ্বীপের বিরোধী রাজনীতিকেরা মুইজ্জুর নিজ দলের সদস্যসহ ৪০ আইনপ্রণেতাকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেন। এ ছাড়া মুইজ্জুর উৎখাত নিশ্চিত করতে ১০ জন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং তিনটি প্রভাবশালী অপরাধী চক্রকে অর্থ দেয়ার প্রস্তাব দেয়া হয়। বিভিন্ন পক্ষকে ঘুষ দেয়ার জন্য র–এর এজেন্টরা ৮ কোটি ৭০ লাখ মালদ্বীপি রুপিয়া (প্রায় ৬০ লাখ মার্কিন ডলার) সংগ্রহের পরিকল্পনা করেছিল। মালদ্বীপের দুজন সরকারি কর্মকর্তার মতে, এই অর্থ ভারতের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনা ছিল।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি: রয়টার্স তবে শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা মুইজ্জুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোরদারে ব্যর্থ হন। মুইজ্জুকে উৎখাতের এই পরিকল্পনায় অর্থের জোগান দিতে ভারত শেষ পর্যন্ত আর এগোয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, মুইজ্জুকে অপসারণের ষড়যন্ত্র ব্যর্থ হলেও এই ঘটনা এবং এর পটভূমি ভারতের সঙ্গে চীনের একটি বৃহত্তর, ছায়া প্রতিযোগিতার একটি বিরল দৃষ্টান্ত তুলে ধরে। এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে এবং এর আশপাশের জলসীমায় প্রভাব বিস্তারের যে তীব্র প্রতিযোগিতা বেইজিং ও নয়াদিল্লির মধ্যে চলছে সেটি এই ঘটনায় আরও স্পষ্ট।

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কংগ্রেসসহ বিরোধী দলগুলো। বৃহস্পতিবার দিল্লিতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যাওয়ার আগে বিজেপির...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী,...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা তেহরান পরিত্যাগ করছে বলেও দাবি...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর