ভারতে ‘পাল্টা হামলা’ পাকিস্তানের, নিহত ১৫

আপডেট : ০৭ মে ২০২৫, ০৬:৪৭ পিএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তারা বলছে, মঙ্গলবার রাতের পর থেকে এ পর্যন্ত  কামানের গোলার আঘাতে ৪৩ জন আহত হয়েছে। হতাহত সবাই বেসামরিক বলেও দাবি করা হয়। হামলা করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র হামলার পর এ হামলা চালানো হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের বিতর্কিত অঞ্চলকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থিত পোস্টগুলো থেকে পাকিস্তান সেনাবাহিনী যথেচ্ছ গুলিবর্ষণ এবং কামানের গোলাবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী আনুপাতিকভাবে জবাব দিচ্ছে।

এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে।

ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন নিহত হন। এর পর দু দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই সীমান্তে গুলি ছোড়ে দু পক্ষ। বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত পাকিস্তান। এর মধ্যেই শুরু হলো হামলা।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, ভেঙে গেছে মসজিদ। ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

ভারত বলছে, ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের ভাষ্য, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ভারতের কাশ্মীরেও ১০ জন নিহতের তথ্য পাওয়া গেছে।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর