পাকিস্তানের ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পিএম

আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত ও ৩০ জনকে আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। পাশাপাশি ২৫টি সীমান্ত চৌকি দখলেরও দাবি করা হয়েছে। আজ রোববার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ। 

তালেবান সরকারের মুখপাত্র বলেন, ‘আফগান বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর ২৫টি সীমান্ত চৌকি দখল করেছে। এতে পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।’

কাবুলে এক সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ বলেন, ‘এ অভিযানে ২০ জনের বেশি তালেবান যোদ্ধাও হতাহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রসস্ত্রের একটি বড় অংশ দখল করেছে।’

এর আগে আফগান কর্তৃপক্ষ অভিযোগ তোলে, রাজধানী কাবুল ও দেশের পূর্বাঞ্চলের একটি বাজারে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তান অতীতেও আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়স্থল বলে দাবি করে হামলা চালানো হয়। এসব হামলার বেশিরভাগই দুর্গম পাহাড়ি অঞ্চলে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ছবি: রয়টার্সআফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোরাজমি বলেন, ‘পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলার জবাবে আফগান বাহিনী “সফল প্রতিশোধমূলক অভিযান” চালিয়েছে। অভিযানটি মধ্যরাতে শেষ হয়।’

এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের ১৯টি সীমান্ত চৌকি দখল করেছে। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, এসব পোস্টে থাকা তালেবান যোদ্ধারা নিহত হয়েছেন বা পালিয়েছেন। তবে তালেবান সরকারের পাকিস্তানি সেনা হত্যার দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আফগান হামলাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, আফগান বাহিনী বেসামরিক জনগণের ওপরও গুলি চালিয়েছে। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী সেনারা দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে। 

পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর