চীনে ভিসা ছাড়া প্রবেশের সময়সীমা বাড়ল, কারা পাচ্ছে সুবিধা?

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

ভিসা-মুক্ত প্রবেশের (ভিসা-ফ্রি এন্ট্রি) সময়সীমা বাড়িয়েছে চীন। গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ বিশ্বের ৪৫টি দেশের নাগরিকেরা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়াও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকে চীনের ভিসা-মুক্ত প্রবেশ নীতির সুবিধাভোগীদের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে সুইডেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, ভিসা-মুক্ত প্রবেশের সময়সীমা বৃদ্ধির সুবিধা পেতে যাচ্ছে ইউরোপের ৩২টি দেশ। এছাড়া এ তালিকায় আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আমেরিকা ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। 

উল্লেখ্য, এই তালিকার অনেকগুলো দেশের জন্যেই চীনে ভিসা-মুক্ত প্রবেশের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের শেষ নাগাদ। এবারে আরও এক বছরের জন্য এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি।

কোভিড-১৯ অতিমারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এবং দেশটিতে বিদেশিদের সম্পৃক্ততা বাড়াতে চীন কোভিড-পরবর্তী বছরগুলোতে বিশ্বের অনেকগুলো উন্নত অর্থনীতির দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে। 

উল্লেখ্য, চীনে ভিসা ছাড়া প্রবেশের সুবিধাপ্রাপ্তদের তালিকায় নেই আমেরিকা, কানাডা ও ব্রিটেনের নাম।.

চীনের ভিসা-মুক্ত প্রবেশ নীতির অধীনে তালিকাভুক্ত দেশগুলোর পর্যটকরা ব্যবসা, পর্যটন, পারিবারিক পরিদর্শন বা ট্রানজিট-এর জন্য সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

বাণিজ্য নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মাঝে চীন তাঁদের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়নের সাথেও যোগাযোগ প্রসারিত করছে। তাঁদের ভিসা-মুক্ত প্রবেশ নীতিতে বিষয়টি স্পষ্টভাবেই প্রতিফলিত হয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই চীন তাঁদের বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ এক বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। এবারে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, বিরল খনিজ নিয়ে চীনের এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, চীন ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষই পারস্পরিক যোগাযোগ ও বিনিময় অব্যাহত রাখতে সম্মত হয়েছে। তাঁদের উদ্দেশ্য শিল্প ও সরবরাহ মাধ্যমগুলোর স্থিতিশীলতা বাড়ানো। 

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইরানের তেলের দিকে নজর ট্রাম্পের, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে গেছে এমন এক শক্তি—যাকে পাশ কাটানো এত সহজ নয়! ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একের পর এক...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। এ ছাড়া ৮ শয়ের বেশি বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫,...
চীনের রাজধানী বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন। বৈঠকে বিতর্কিত সীমান্তের কিছু অংশের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...

এলাকার খবর