নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ দেড় হাজার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। এ ছাড়া ৮ শয়ের বেশি বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫, মালয়েশিয়ার ৫৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং যুক্তরাজ্যের ৩৩ জন ছাড়া রয়েছে অন্যান্য দেশের নাগরিক।

আকস্মিক এ বন্যার কোনো পূর্বসতর্কতা ছিল না। হঠাৎ চীনের দিক থেকে পানির তীব্র স্রোত নেমে আসে ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী ট্রেকিং রুট ও জনপদগুলোতে। কাদা আর ধ্বংসাবশেষে নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক গ্রাম। ধ্বংস হয় ঘরবাড়ি, সড়ক, সেতু ও অবকাঠামো। বুধবার এ দৃশ্য যেন সিনেমার দৃশ্যকে হার মানায়।

নেপালের কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী দুর্যোগগুলোর এটি একটি। ড্রোন-স্যাটেলাইট ছবিতেও সেই ভয়াবহতা স্পষ্ট।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রসুয়া ও নুয়াকোট জেলার কয়েকটি এলাকা। এখনো নিখোঁজ ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল ও অস্ট্রেলিয়ার কয়েক শ নাগরিক।

উদ্ধারতৎপরতায় মোতায়েন করা হয়েছে নেপালের ২ হাজার সেনাসদস্য। দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। তবে বন্যার স্রোতে সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযান ব্যাহত হচ্ছে।

হঠাৎ বন্যায় তিব্বতের জিরোং এলাকাতেও ভেঙে পড়েছে ভবন ও সড়ক। সেখানেও চলছে উদ্ধার অভিযান। এদিকে, নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় হতাহত ও ধ্বংসযজ্ঞে গভীর শোক জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘নেপালে জাতিসংঘ ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলো সরকারের নেতৃত্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে চিকিৎসা সামগ্রী, তাঁবু ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে মাঠে পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফসহ অন্যান্য সংস্থাও ত্রাণ সহায়তা পাঠাচ্ছে।’

নিখোঁজদের উদ্ধারে বাংলাদেশের পাশাপাশি সহায়তায় প্রস্তুত বিভিন্ন দেশ। পাঁচ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গিরং এলাকায় প্রায় ৬০০ উদ্ধারকর্মী মোতায়েন করেছে চীন। সহায়তায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। বিশেষ উদ্ধারদল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।

ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় সীমান্তবর্তী আগাম সতর্কতা ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বাড়ির ছাদে দাঁড়িয়ে বাঁচার শেষ চেষ্টা করেছিলেন নেপালের কেশব প্রসাদ বারাল। চারদিকে তখন শুধু হড়পা বানের কাদা আর পানির স্রোত। চোখের সামনে হারিয়ে যায় তার স্ত্রী। তবে সৌভাগ্যক্রমে পরে তাকে জীবিত উদ্ধার...
নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। বন্যা আক্রান্ত এলাকাগুলোতে স্থলাভিযানের পাশাপাশি আকাশপথেও তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে...
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে প্রাথমিকভাবে ভূমিকম্প বলে ধারণা করা হলেও পরবর্তীতে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের কর্মকর্তাদের ধারণা, পাহাড়...
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়সহ, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬১ জন নেপালিও। এছাড়া তিব্বতের...
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের...
এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে...
শুধু প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচারে কড়াকড়ি আরোপের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের সৃজনশীল...
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে দেড় শতাংশের বেশি। মূলত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ব্যাহত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ইরান ও কাতারের মধ্যে আলোচনা হতে পারে,...
লোডিং...

এলাকার খবর